সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১১ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে স্যামসাংয়ের নতুন দুটি স্মার্টফোন গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি ও এ৫৭ ফাইভ-জি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে স্যামসাংয়ের নতুন দুটি স্মার্টফোন গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি ও এ৫৭ ফাইভ-জি
২২২ বার পঠিত
সোমবার ● ১১ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজারে স্যামসাংয়ের নতুন দুটি স্মার্টফোন গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি ও এ৫৭ ফাইভ-জি

---সম্প্রতি দেশের বাজারে উন্মোচন করা হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এ সিরিজের নতুন দুটি স্মার্টফোন এ৫৭ ফাইভ-জি এবং এ৩৭ ফাইভ-জি। ডিভাইসগুলোতে স্যামসাং তাদের সিগনেচার ‘অসাম ইন্টেলিজেন্স’ প্রযুক্তিকে ব্যবহার করেছে। ‘অসাম ইন্টেলিজেন্স’ মূলত একগুচ্ছ এআই-চালিত ফিচারের সমন্বয়, যা গ্যালাক্সি ‘এ’ সিরিজের ব্যবহারকারীদের ফ্ল্যাগশিপ মানের অভিজ্ঞতা দেবে।

এর মধ্যে থাকা ‘ভয়েস ট্রান্সক্রিপশন’ ফিচারের মাধ্যমে ভয়েস রেকর্ডার অ্যাপে ধারণ করা কথাকে সহজেই টেক্সটে রূপান্তর করা যাবে, যা মিটিংয়ের নোট তৈরিতে বিশেষ সহায়ক। এছাড়া এজ প্যানেলে থাকা ‘এআই সিলেক্ট’ ফিচারের ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ সুবিধা ব্যবহার করে দ্রুত টেক্সট কপি করা যাবে।

দৈনন্দিন কাজকে আরও সহজ করতে ফোনগুলোতে রয়েছে গুগলের ‘সার্কেল টু সার্চ’ ফিচার, যা একটি ছবির ভেতরে থাকা একাধিক বস্তুকে শনাক্ত করতে সক্ষম। এতে আরও আছে ‘অবজেক্ট ইরেজার’ ফিচার, যা ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলতে সাহায্য করবে। পাশাপাশি, চমৎকার ‘নাইটোগ্রাফি’ ফিচারের সাহায্যে অপেক্ষাকৃত কম আলোতেও তোলা যাবে নিখুঁত ছবি। উভয় মডেলেই রয়েছে পানি ও ধুলোরোধী ‘আইপি৬৮’ রেটিং। এতে ব্যবহার করা হয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

নতুন ফোনগুলো উন্মোচন সম্পর্কে স্যামসাং বাংলাদেশের মোবাইল বিজনেস বিভাগের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং অ্যান্ড আইএমসি স্ট্র্যাটেজি সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, বর্তমানে একটি স্মার্টফোনের প্রকৃত মূল্য কেবল এর দাম দিয়ে নয়, বরং এটি প্রতিদিনের কাজে ব্যবহারকারীকে কতটা সাহায্য করছে, তার ওপর নির্ভর করে।

দুই মডেলের স্মার্টফোনেই ‘নো কস্ট ইএমআই’ সুবিধা দিচ্ছে স্যামসাং। বাজারে গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি এর ৮/১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৫৯,২৯৯ টাকা এবং ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৭,৭৯৯ টাকা। অন্যদিকে, গ্যালাক্সি এ৫৭ ফাইভ-জি-এর ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৭৮,১৯৯ টাকায় এবং ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৬,৫৯৯ টাকা।

এছাড়া, মে মাসে লঞ্চিং অফারের অংশ হিসেবে ইবিএল কার্ডধারীরা ০% ইন্টারেস্টে ১২ মাস পর্যন্ত বর্ধিত ইএমআই সুবিধা পাবেন। পাশাপাশি, ইউসিবিএল কার্ডধারীরা ইএমআই সুবিধা নিলে ৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন