মঙ্গলবার ● ১২ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রশিক্ষকদের জন্য আইপিভি৬ কর্মশালা শুরু
প্রশিক্ষকদের জন্য আইপিভি৬ কর্মশালা শুরু
দেশে আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী ব্রডব্যান্ড ইন্টারনেট অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষকদের জন্য তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে । ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) এর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো ‘আইপিভি৬ ডেপ্লয়মেন্ট’ বিষয়ক এই কর্মশালা আয়োজন করা হয়েছে ।
১২ মে থেকে শুরু হওয়া এই কর্মশালাটি চলবে ১৪ মে পর্যন্ত। এতে দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) ২০ জন নেটওয়ার্ক প্রকৌশলী অংশগ্রহণ করেছেন, যারা পরবর্তীতে প্রশিক্ষক হিসেবে ভূমিকা রাখবেন ।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞাঁ বলেন, বিশ্বজুড়ে ইন্টারনেটের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাওয়ায় আইপিভি৪ এর সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে আইপিভি৬ প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। ফলে দেশের ডিজিটাল অবকাঠামোকে শক্তিশালী ও টেকসই করতে এ বিষয়ে দক্ষ প্রশিক্ষক তৈরির কোনো বিকল্প নেই।
তিনি জানান, এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশের প্রতিটি বিভাগ ও জেলায় নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা হবে। এর ফলে প্রকৌশলীদের পাশাপাশি আইএসপি প্রতিষ্ঠানগুলোও উপকৃত হবে এবং সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিন দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন এপনিকের আন্তর্জাতিক ট্রেনিং বিশেষজ্ঞ মো. আব্দুল আওয়াল হাওলাদার এবং মো. রাফিউন নবি বাবির।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়