সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১৩ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশজুড়ে মিলছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশজুড়ে মিলছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই
১৬৪ বার পঠিত
বুধবার ● ১৩ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশজুড়ে মিলছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই

---স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র নতুন স্মার্টফোন ‘রিয়েলমি সি১০০আই’ এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে। গত ৭ থেকে ৯ মে অনুষ্ঠিত ফার্স্ট সেল ক্যাম্পেইনে প্রি-বুক করা ইউনিটগুলো গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়েছে।

উন্মোচনের পর থেকেই বড় ব্যাটারি, মসৃণ ডিসপ্লে ও পাতলা ডিজাইনের কারণে আলোচনায় আসে রিয়েলমি সি১০০আই। সি সিরিজের নতুন এই স্মার্টফোনটি বিশেষ করে দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন, এমন ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে।

‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ হিসেবে পরিচিত ডিভাইসটিতে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার টাইটান ব্যাটারি। রিয়েলমির দাবি, একবার পূর্ণ চার্জে ফোনটি তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির পুরুত্ব ৮.৩৮ মিলিমিটার।

ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির ১২০ হার্জ আল্ট্রা স্মুথ ডিসপ্লে, যা স্ক্রলিং, ভিডিও দেখা ও গেমিংয়ে আরও মসৃণ অভিজ্ঞতা দেবে। অডিওর জন্য এতে ব্যবহার করা হয়েছে আল্ট্রা-ক্লিয়ার স্পিকার ও ৩০০ শতাংশ পর্যন্ত ভলিউম সুবিধা। ডিভাইসটিতে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং ডিউরেবল আর্মরশেল প্রোটেকশন যুক্ত করা হয়েছে।

স্মার্টফোনটি ডন পার্পল ও ডাস্ক গ্রে, এই দুটি রঙে পাওয়া যাচ্ছে। এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫ হাজার ৯৯৯ টাকা এবং ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন