বুধবার ● ১৩ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনে ইনফিনিক্স হট ৭০
দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনে ইনফিনিক্স হট ৭০
স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন ‘হট ৭০’ বাজারে এনেছে। প্রতিষ্ঠানটি বলছে, ফোনটি শুধু স্টাইলিশ ডিজাইন নয়, দীর্ঘমেয়াদি ব্যবহার ও স্থায়িত্বের দিকেও বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে।
বর্তমানে ব্যবহারকারীদের একটি বড় অংশ দীর্ঘদিন ব্যবহার করা যায় এমন স্মার্টফোন খুঁজছেন। সেই চাহিদার কথা বিবেচনায় রেখে ফোনটিতে ৬ বছর পর্যন্ত ‘সিস্টেম ফ্লুুয়েন্সি’ নিশ্চিত করার দাবি করেছে ইনফিনিক্স। বিশেষ করে বিশ^বিদ্যালয় পডুয়া শিক্ষার্থী ও তরুণ চাকরিজীবীদের জন্য ফোনটি উপযোগী হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফোনটির অন্যতম বৈশিষ্ট্য এর টেকসই গড়ন। ইনফিনিক্সের দাবি, ডিভাইসটি ‘এসজিএস ড্রপ টেস্ট’ সার্টিফিকেশন পেয়েছে। ফলে ১.৫ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম। ধুলোবালি ও পানির ঝাপটা থেকে সুরক্ষার জন্য এতে রয়েছে আইপি৬৫ রেটিং। ফোনের ভেতরে জমে থাকা আর্দ্রতা ও ধুলিকণা দূর করতে ব্যবহার করা হয়েছে ‘ইন্টেলিজেন্ট ড্রেন অ্যান্ড ডাস্ট ইজেকশন’ প্রযুক্তি।
ফোনটিতে যুক্ত করা হয়েছে ‘নিউ ফোলাক্স এআই’। এর ‘ওয়ান-ট্যাপ এআই ফ্ল্যাশমেমো’ ফিচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত সংরক্ষণ করা যাবে। পাশাপাশি বিভিন্ন কাজে সহায়তার জন্য রয়েছে একাধিক এআই টুল।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি-১০০ আলটিমেট চিপসেট। গেমিং ও একাধিক অ্যাপ ব্যবহারের সময়ও এটি স্থিতিশীল পারফরম্যান্স দেবে বলে দাবি করা হয়েছে। ডিভাইসটিতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
দীর্ঘ সময় ব্যবহারের সময় ফোন ঠান্ডা রাখতে এতে ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ব্যাটারির আয়ু বাড়াতে রয়েছে ‘সেলফ-হিলিং’ প্রযুক্তি।
ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনটি ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। দাম যথাক্রমে ১৮ হাজার ৯৯৯ টাকা ও ২১ হাজার ৯৯৯ টাকা।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন