বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশোতে গবেষণা ও শিল্প সহযোগিতায় অগ্রগতি
বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশোতে গবেষণা ও শিল্প সহযোগিতায় অগ্রগতি
দক্ষিণ কোরিয়ায় চলমান বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশোতে গবেষণা, অ্যাডভান্সড প্যাকেজিং, প্রযুক্তি বাণিজ্যিকীকরণ ও শিল্প সহযোগিতায় নতুন অগ্রগতির কথা জানিয়েছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। ১৩ মে সিউলে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক ও পরিদর্শন কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ‘সিলিকন রিভার’ ভিশন তুলে ধরা হয়।
রোডশোর অংশ হিসেবে বিএসআইএ প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান এসকে হাইনিক্স এর সেমিকন্ডাক্টর প্যাকেজিং ফ্যাসিলিটি পরিদর্শন করে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মেমোরি প্যাকেজিং, হেটারোজেনিয়াস ইন্টিগ্রেশন ও উন্নত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন প্রতিনিধিরা।
পরে এসকে হাইনিক্সের প্যাকেজিং ও টেস্টিং বিভাগের প্রেসিডেন্ট চার্লস আন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পারডু ইউনির্ভাসিটির অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা হোসেন বাংলাদেশের উদীয়মান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম এবং সিলিকন রিভার ভিশন তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি লক্ষ্য উদ্ভাবনকেন্দ্রিক প্রযুক্তি, এআইনির্ভর সিস্টেম, পণ্য উন্নয়ন ও উন্নত প্রকৌশল সক্ষমতার মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের বৈশ্বিক মূল্য বাড়ানো। তিনি জানান, দীর্ঘমেয়াদে বৈশ্বিক গ্রহণযোগ্যতা পাওয়া প্রযুক্তি ও পণ্যের মাধ্যমেই সবচেয়ে বেশি মূল্য সৃষ্টি হয় এবং সময়ের সঙ্গে সাপ্লাই চেইন গড়ে ওঠে।
বিএসআই এর সভাপতি এম এ জব্বার গবেষণা, ট্যালেন্ট ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সহযোগিতাকে সমন্বিত ইকোসিস্টেমে রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন।
রোডশোর অংশ হিসেবে প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসম্বেল এন্ড টেস্ট (ওএসএটি) প্রতিষ্ঠান হানা মাইক্রন পরিদর্শন করে।
এদিনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল কোরিয়া এডভান্সড ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি (কেএআইএসটি) গ্লোবাল কমার্শিয়ালাইজেশন সেন্টার (জিসিসি), সেন্টার অফ রিসার্চ এক্সিলেন্স ইন সেমিকন্ডাক্টও টেকনোলজি (ক্রেস্ট) এবং বিএসআই এর মধ্যে একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষর অনুষ্ঠান। এই সহযোগিতার মাধ্যমে সেমিকন্ডাক্টর গবেষণা, প্রযুক্তি বাণিজ্যিকীকরণ, অ্যাডভান্সড প্যাকেজিং, এআই সেমিকন্ডাক্টর প্রযুক্তি ও ট্যালেন্ট ডেভেলপমেন্টে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে এম এ জব্বার বলেন, এ সহযোগিতা গবেষণা, বাণিজ্যিকীকরণ ও ইকোসিস্টেম ইন্টিগ্রেশনের একটি সমন্বিত উদ্যোগ।
রোডশোতে ডাইনামিক সলিউশন ইনোভেটরস (ডিএসআই), আইটেস্ট বাংলাদেশ লিমিটেড, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড, প্রাইম সিলিকন টেকনোলজি লিমিটেড, সিলিকনোভা লিমিটেড এবং উল্কাসেমি প্রাইভেট লিমিটেড অংশগ্রহণ করেছে।
বিএসআইএ জানিয়েছে, দক্ষিণ কোরিয়া রোডশো বাংলাদেশের বৃহত্তর ‘সিলিকন রিভার’ ভিশনের অংশ। উদ্ভাবন, গবেষণা, বাণিজ্যিকীকরণ, অ্যাডভান্সড প্যাকেজিং ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশে টেকসই ডিপ-টেক ইকোসিস্টেম গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়