সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১৭ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঈদুল আজহা উপলক্ষে বাজারে অপো এ৬কে এর নতুন ভেরিয়েন্ট
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঈদুল আজহা উপলক্ষে বাজারে অপো এ৬কে এর নতুন ভেরিয়েন্ট
১৬৩ বার পঠিত
রবিবার ● ১৭ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদুল আজহা উপলক্ষে বাজারে অপো এ৬কে এর নতুন ভেরিয়েন্ট

---আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে অপো এ৬কে এর ৬ জিবি + ১২৮ জিবির নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রথম ভেরিয়েন্টটি গত মাসের শুরুতে বাজারে উন্মোচিত হয়। এরই ধারাবাহিকতায়, ক্রেতাদের আগ্রহ বিবেচনা করে উন্নত পারফরম্যান্স ও বেশি স্টোরেজ সুবিধা দিতে নতুন ভ্যারিয়েন্টটি আনা হয়েছে।

ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা, যা বিভিন্ন ধরনের পরিস্থিতিতেও নিখুঁত ও উজ্জ্বল ছবি ধারণ করতে সক্ষম। ¯œ্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম সমৃদ্ধ এই স্মার্টফোন দৈনন্দিন ব্যবহার, স্ট্রিমিং, গেমিং ও মাল্টিটাস্কিংয়ে স্মুথ ও রেসপনসিভ পারফরম্যান্স নিশ্চিত করে। ডিভাইসটিতে রয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

উন্নত ভিউয়িং অভিজ্ঞতার জন্য অপো এ৬কেতে রয়েছে ১২০ হার্জ আল্ট্রা ব্রাইট ডিসপ্লে। দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০, থেফট প্রোটেকশন, জেমিনি ইন্টিগ্রেশন ও ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টির মতো উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

অপোর বিশেষ ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে, নতুন ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এ৬কে স্মার্টফোন কিনলে ক্রেতারা ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এই ডিভাইসটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে ২১,৯৯৯ টাকায়।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন