রবিবার ● ১৭ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার
খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার
টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন খুলনায় নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে। এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করেছে কোম্পানিটি। দেশজুড়ে নির্ভরযোগ্য সংযোগ এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীনফোন; সেই প্রতিশ্রুতিকে আরও জোরালো করলো এই উদ্যোগ।
সম্প্রতি গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার জয় প্রকাশ এই সেন্টারটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জিপিসি পার্টনার শেখ মাহমুদ হাসান (সোহেল), গ্রামীণফোনের খুলনা সার্কেল বিজনেস হেড মো. আহসান হাবিব এবং হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লাহ আল মাহমুদ।
নতুন এই সেন্টারটি ৯৯ শতাংশ পেপারলেস কাস্টমার সার্ভিস মডেলে পরিচালিত হচ্ছে, যা দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ওপর প্রভাব কমাতে সহায়তা করবে।
গ্রাহক-বান্ধব সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করে গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার জয় প্রকাশ বলেন, গ্রামীণফোনে আমরা নিরন্তর চেষ্টা করি সারাদেশে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করতে। এই নতুন সেন্টারটি আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। তিনি বলেন, আমরা খুলনার সমৃদ্ধ ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে এই সেন্টারটি ডিজাইন করেছি, যাতে এটি শহরের প্রাণশক্তি এবং পরিচয়কে ফুটিয়ে তোলে।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়