সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ৬, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১৭ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত
১৩৮ বার পঠিত
রবিবার ● ১৭ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত

---দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেডের উদ্যোগে ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে টিপি-লিংকের ‘১ গোল, ১ নেটওয়ার্ক’ স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করা হয়।

রাজধানীর ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে গত ১৬ মে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক প্রাইভেট লিমিটেড (সার্ক) এর ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।

প্রধান অতিথির বক্তব্যে লিন ওয়াং বলেন, টিপি-লিংকের দর্শন হলো প্রতিটি বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান যেন একটি নির্ভরযোগ্য, দ্রুত ও সুরক্ষিত নেটওয়ার্কের আওতায় আসে। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে টিপি-লিংক বদ্ধপরিকর। আমরা চাই, গ্রাহকরা একটি নেটওয়ার্কের মাধ্যমে সব ডিভাইস সংযুক্ত রাখতে পারেন, আর সেই লক্ষ্যেই আমাদের সব উদ্ভাবন। তিনি জানান, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম (ম্যানুফ্যাকচারিং অপারেশনস) শুরুর বিষয়ে টিপি-লিংক আগ্রহী। ‘মেক ইন বাংলাদেশ’ উদ্যোগের আওতায় বিভিন্ন পরিকল্পনা সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, আমাদের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘ পথচলা উদযাপন এবং টিপি-লিংকের নতুন ক্যাম্পেইন গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই এই এক্সপার্ট মিটআপের আয়োজন। আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তির সম্ভাবনা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ‘১ গোল, ১ নেটওয়ার্ক’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট পণ্য ক্রয়ের মাধ্যমে গ্রাহকরা সাপ্তাহিক টেলিভিশন উপহার থেকে শুরু করে ফাইনাল পুরস্কার হিসেবে মোটরবাইক জয়ের সুযোগ পাবেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল এক্সপেরিয়েন্স জোন, যেখানে টিপি-লিংকের পাশাপাশি ওমাডা, ভিজি, ট্যাপো এবং মারকুইসিস এর বিভিন্ন নতুন প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হয়।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬ বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের ৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়