রবিবার ● ১৭ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঈদ-উল-আযহায় মেগা ক্যাম্পেইনের বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
ঈদ-উল-আযহায় মেগা ক্যাম্পেইনের বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো বাংলাদেশ চলমান ঈদ-উল-আযহা মেগা ক্যাম্পেইনের অংশ হিসেবে গ্রাহকদের জন্য আয়োজন করেছে বিশেষ ‘মেগা গিফটস গিভঅ্যাওয়ে’ অনুষ্ঠান।
রাজধানীর উত্তরা সেন্টারপয়েন্টে অবস্থিত টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে আয়োজিত এ অনুষ্ঠানে ক্যাম্পেইনের সৌভাগ্যবান বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে টেকনোর কর্মকর্তাদের পাশাপাশি বিজয়ীরাও উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের আওতায় টেকনো ক্যামন ৫০ আল্ট্রা কিনে ঢাকার বাসাবো এলাকার মো. জামাল উদ্দিন জিতেছেন একটি ইলেকট্রিক বাইক। একই ক্যাম্পেইনে জয়পুরহাটের নাসিম পেয়েছেন একটি ল্যাপটপ। এছাড়াও পোভা কার্ভ ২ ও ক্যামন সিরিজ স্মার্টফোন ক্রয়কারী আরও অনেক গ্রাহক পেয়েছেন টেকনো বাডস, ব্যাকপ্যাক এবং অন্যান্য এআইওটি ডিভাইসসহ বিভিন্ন উপহার।
টেকনো জানায়, চলমান ক্যাম্পেইনে গ্রাহকরা টেকনো ক্যামন সিরিজ অথবা পোভা সিরিজের যেকোনো স্মার্টফোন কিনে ইলেকট্রিক বাইক, ল্যাপটপ, এআইওটি ডিভাইস এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জয়ের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি থাকছে টিডব্লিউএস ইয়ারবাড, স্মার্টওয়াচসহ নানা আকর্ষণীয় উপহার।
উল্লেখ্য, ১ মে থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি ঈদ-উল-আযহা পর্যন্ত চলবে।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়