রবিবার ● ১৭ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানে সম্মানজনক লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড (ডিস্ট্রিবিউশন) ২০২৫-২৬ অর্জন করেছে।
সম্প্রতি কলম্বোয় অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশের বাজারে লেনোভো পিসি ব্যবসায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, বাজার শেয়ার বৃদ্ধি এবং ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে লেনোভো’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাইলেন্দ্র কাটিয়াল (ব্যবস্থাপনা পরিচালক, লেনোভো ইন্ডিয়া), নবীন কেজরিওয়াল (পরিচালক-ওভারসিজ বিজনেস, লেনোভো) এবং শেখর কর্মকার (হেড অফ কনজিউমার সেলস, ওভারসিজ বিজনেস) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
লেনোভো টিমের পক্ষ থেকে তারা গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার এবং জেনারেল ম্যানেজার ও লেনোভো পিসি ব্যবসার প্রধান রেজাউল করিম তুহিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বক্তারা বলেন, বাংলাদেশে মেইনস্ট্রিম, গেমিং, ফ্ল্যাগশিপ এবং এআই ল্যাপটপ বাজারে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র শক্তিশালী পারফরম্যান্স ও নেতৃত্ব এই অর্জনের মূল ভিত্তি। ২০১৩ সাল থেকে লেনোভো পিসি ব্যবসায় প্রতিষ্ঠানটি বাজার নেতৃত্ব ধরে রেখেছে।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়