সোমবার ● ১৮ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে বিভিন্ন খাতে ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। কয়েক সপ্তাহব্যাপী চলমান এই ক্যাম্পেইনের আওতায় নগদ অ্যাপ, কিউআর কোড স্ক্যান বা ই-কম গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা পাচ্ছেন তাৎক্ষণিক ক্যাশব্যাক সুবিধা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটায় নির্দিষ্ট ১৫টি ব্র্যান্ড থেকে নূন্যতম ২০ হাজার টাকার পণ্য কিনলে পাওয়া যাবে ৫০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক। এই তালিকায় রয়েছে ওয়ালটন, সিঙ্গার, বাটারফ্লাই, ট্রান্সকম ডিজিটাল, র্যাংগস, হাইয়ার, ভিশন, মিনিস্টার, এসকোয়ার ইলেকট্রনিক্স, গ্যাজেট অ্যান্ড গিয়ার, অ্যাপল গ্যাজেটস ও স্টারটেক সহ বিভিন্ন ব্র্যান্ড।
ঈদের পোশাক ও জুতা কেনাকাটায় থাকছে সর্বমোট ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। নির্দিষ্ট ব্র্যান্ড থেকে নূন্যতম ২,৫০০ টাকার কেনাকাটায় পোশাকে ২০০ টাকা এবং জুতায় আরও ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। অংশগ্রহণকারী ব্র্যান্ডের মধ্যে রয়েছে ইনফিনিটি, টুয়েলভ ক্লোথিং, সারা লাইফস্টাইল, জেন্টল পার্ক, আর্টিসান, সেলার, লে রিভ, এপেক্স, বে এম্পোরিয়াম ও বাটা।
সুপারস্টোরে নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাকাটায়ও বিশেষ অফার থাকছে। অনুমোদিত যেকোনো সুপারস্টোরে নূন্যতম ২,৫০০ টাকার কেনাকাটায় প্রতি লেনদেনে ১০০ টাকা করে দুইবারে মোট ২০০ টাকা ক্যাশব্যাক মিলবে।
এ ছাড়া রেস্তোরাঁ ও বিনোদন খাতেও ক্যাশব্যাক সুবিধা দেওয়া হবে। নির্বাচিত রেস্তোরাঁয় ৫০০ টাকার বিল পেমেন্টে দুইবারে মোট ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডিতে ৪৯৯ টাকার খাবার অর্ডারে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে।
ই-কমার্স ও ভ্রমণ খাতেও রয়েছে অফার। দারাজ ও অথবা প্ল্যাটফর্মে ১,০০০ টাকার কেনাকাটায় দুইবারে মোট ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। পাশাপাশি বিডিটিকেট ও সহজ বাসের মাধ্যমে টিকিট ক্রয়েও ক্যাশব্যাক সুবিধা থাকছে।
নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঈদে গ্রাহকদের ডিজিটাল পেমেন্টকে আরও সাশ্রয়ী ও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্দেশ্য হলো বিভিন্ন খাতে কেনাকাটাকে আরও সুবিধাজনক ও আনন্দময় করে তোলা।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়