সোমবার ● ১৮ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে নানা ধরনের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বিকাশ। পোশাক, জুতা, ইলেকট্রনিকস, গ্রোসারি, খাবার অর্ডার, টিকিট ও হোটেল বুকিংসহ বিভিন্ন খাতে বিকাশ পেমেন্টে পাওয়া যাবে মোট ৮ হাজার টাকার বেশি ছাড় ও ক্যাশব্যাক। গত ১৭ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, অফারগুলো ৩১ মে পর্যন্ত চলবে।
বিকাশ জানিয়েছে, আগোরা, ইউনিমার্ট, মীনা বাজার ও ডেইলি শপিংসহ বিভিন্ন সুপারস্টোর এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে গ্রোসারি কেনাকাটায় নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে বিকাশে পেমেন্ট করলে মিলবে ডিসকাউন্ট বা ক্যাশব্যাক।
এ ছাড়া বিভিন্ন লাইফস্টাইল, ঘরের সাজসজ্জা, ফার্নিচার ও ইলেকট্রনিকস ও ফ্যাশন ব্র্যান্ডের পণ্য কেনাকাটায়ও থাকছে ছাড় ও ক্যাশব্যাক সুবিধা। নির্দিষ্ট কোড ব্যবহার করে বিকাশে মূল্য পরিশোধ করলে গ্রাহকরা এই অফার পাবেন।
ঈদে বাড়ি ফেরা বা ভ্রমণের ক্ষেত্রেও থাকছে ছাড়। বিকাশে পেমেন্ট করে বাস, ট্রেন ও উড়োজাহাজের টিকিট কাটার পাশাপাশি হোটেল বুকিংয়েও পাওয়া যাবে বিভিন্ন অফার।
এ ছাড়া বিভিন্ন অনলাইন শপ ও রেস্টুরেন্টে খাবার অর্ডারেও থাকছে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট সুবিধা।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়