সোমবার ● ১৮ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
দেশের বাজারে কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্যের সহজলভ্যতা বাড়াতে নতুন অংশীদারিত্বে যুক্ত হয়েছে স্যামসাং বাংলাদেশ ও এসকোয়্যারের ইলেকট্রনিক্স লিমিটেড। এর ফলে এখন থেকে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা এসকোয়্যার ইলেকট্রনিক্সের শোরুম থেকে স্যামসাংয়ের বিভিন্ন পণ্য কিনতে পারবেন। ১৮ মে রাজধানীর এসকোয়্যার টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এই অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং, কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগের পরিচালক ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, রিটেইল স্ট্র্যাটেজি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাশগুপ্ত এবং প্রোডাক্ট প্ল্যানিং বিভাগের চিফ ম্যানেজার আনিকা রহমান উপস্থিত ছিলেন।
এসকোয়্যার ইলেকট্রনিক্সের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান, পরিচালক আজমান আরিফ রহমান, জেনারেল ম্যানেজার মো. তানবীর আহমেদ এবং প্রধান অর্থ কর্মকর্তা আবদুল্লাহ-আল-রাশেদ।
প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনসহ স্যামসাংয়ের বিভিন্ন প্রযুক্তিপণ্য আরও সহজে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং বলেন, এই অংশীদারিত্ব গ্রাহককেন্দ্রিক সেবার প্রতিশ্রুতির প্রতিফলন। স্যামসাংয়ের প্রযুক্তি ও এসকোয়্যার ইলেকট্রনিক্সের রিটেইল অভিজ্ঞতার সমন্বয়ে গ্রাহকদের বিশ^মানের কেনাকাটার অভিজ্ঞতা দেওয়া হবে।
এসকোয়্যার ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান বলেন, স্যামসাংয়ের সঙ্গে এই অংশীদারিত্ব নিয়ে তারা আশাবাদী। এর মাধ্যমে আধুনিক প্রযুক্তিপণ্য আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
চুক্তির আওতায় গ্রাহকদের জন্য কিছু বিশেষ সুবিধাও রাখা হয়েছে। স্যামসাংয়ের পণ্য কিনলে গ্রাহকরা বিনামূল্যে ডেলিভারি, পেশাদার ইনস্টলেশন এবং ইন-হাউস সার্ভিস সুবিধা পাবেন।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়