সোমবার ● ১৮ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
ডিলার ও পেইন্টারদের জন্য আর্থিক সেবা সহজ ও ডিজিটাল করতে নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু করেছে মাস্টারকার্ড, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
এই উদ্যোগের মাধ্যমে বার্জার ডিলার ও পেইন্টাররা সহজে ডিজিটাল পেমেন্ট, নিরাপদ লেনদেন এবং আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আরও অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন কার্ডের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম নেটওয়ার্ক থেকে বিনামূল্যে নগদ উত্তোলনের সুবিধাও থাকবে।
প্রিপেইড ও ডেবিট কার্ড ব্যবহারকারীরা বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন- যেমন ডাইনিং, ইলেকট্রনিক্স, হোটেল ও রিসোর্ট, এয়ার টিকিট এবং অনলাইন শপিংয়ে উল্লেখযোগ্য ডিসকাউন্ট। এছাড়া উৎসবকালীন ক্যাম্পেইন, কনট্যাক্টলেস পেমেন্ট ও ক্যাশব্যাক সুবিধাও থাকছে।
ডাচ্-বাংলা ব্যাংক ও বার্জার পেইন্টসের শীর্ষ কর্মকর্তারা জানান, এই উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি একটি বৃহৎ কর্মী ও ডিস্ট্রিবিউশন ইকোসিস্টেমকে আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে যুক্ত করবে। মাস্টারকার্ড বলেছে, এই সহযোগিতা ডিজিটাল আর্থিক সেবা আরও বিস্তৃত করতে সহায়ক হবে।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়