সোমবার ● ১৮ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশের বাজারে আরও তিনটি নতুন মডেল উন্মোচন করেছে। গত ১৬ মার্চ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানে বিওয়াইডি সিল ৫, সিল ৬ এবং সিলায়ন ৬ এডব্লিউডি আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। এছাড়া উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন ও চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের প্রমুখ।
উদ্বোধনী আয়োজনে ছিল প্রোডাক্ট রিভিল শো, প্রেজেন্টেশন, কীনোট বক্তব্য, গাড়ি উন্মোচন এবং মিডিয়া ইন্টারঅ্যাকশন। এ সময় ৬০টি প্রি-অর্ডারকৃত গাড়ি গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়।
নতুন উন্মোচিত মডেলগুলোর মধ্যে বিওয়াইডি সিল ৫ একটি প্লাগ-ইন হাইব্রিড সেডান, যা ডিএম-আই প্রযুক্তি ও ব্লেড ব্যাটারিতে চালিত। এতে ১৫০০ সিসির ইঞ্জিনসহ সর্বোচ্চ ১০০০ কিলোমিটার পর্যন্ত কম্বাইন্ড রেঞ্জ পাওয়ার দাবি করা হয়েছে।
অন্যদিকে সম্পূর্ণ বৈদ্যুতিক সেডান সিল ৬ একবার চার্জে প্রায় ৪১০ কিলোমিটার চলতে সক্ষম। এতে রয়েছে ফাস্ট চার্জিং, এডিএএস, অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটোসহ আধুনিক সুবিধা।
প্রিমিয়াম এসইউভি সেগমেন্টের সিলায়ন ৬ এডব্লিউডি প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির, যা সর্বোচ্চ ১২৮ কিলোমিটার পর্যন্ত ইলেকট্রিক রেঞ্জ দেয়। এতে প্যানোরামিক সানরুফ, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম ও উন্নত সেফটি ফিচার রয়েছে।
বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং বলেন, বাংলাদেশ আমাদের বৈশি^ক এনইভি ভিশনের গুরুত্বপূর্ণ বাজার। নতুন এই মডেলগুলো দেশের গ্রাহকদের আধুনিক ও টেকসই পরিবহনের অভিজ্ঞতা দেবে।
বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, নতুন এই লাইনআপ দেশের এনইভি ইকোসিস্টেমকে আরও বিস্তৃত করবে এবং স্মার্ট মোবিলিটির নতুন ধারা তৈরি করবে।
কোম্পানিটি জানায়, নতুন মডেলগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে- সিল ৫: ৩৮ লাখ ৯০ হাজার টাকা, সিল ৬: ৪৮ লাখ ৯০ হাজার টাকা এবং সিলায়ন ৬ এডব্লিউডি: ৭১ লাখ ৯০ হাজার টাকা।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়