সোমবার ● ১৮ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে অংশীদারিত্বে যুক্ত হয়েছে ফাইবার অ্যাট হোম লিমিটেড। এর ফলে প্রতিষ্ঠানটির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা গার্ডিয়ানের জীবন বীমা ও স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।
চুক্তির আওতায় তাঁরা গার্ডিয়ানের দেশব্যাপী ৪৫০টির বেশি পার্টনার হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা নিতে পারবেন। গত ১০ মে ঢাকায় গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।
গার্ডিয়ানের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এবং ফাইবার অ্যাট হোমের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রফিকুর রহমান (অব.) চুক্তিতে সই করেন।
শেখ রকিবুল করিম বলেন, কর্মীদের জন্য সমন্বিত সুবিধা নিশ্চিত করা এখন প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই উদ্যোগ কর্মীদের আর্থিক নিরাপত্তা ও মানসিক স্বস্তি বাড়াবে।
বর্তমানে গার্ডিয়ান দেশের ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানটির ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় রয়েছেন এক কোটি ৩০ লাখের বেশি মানুষ।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়