সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গত বছর ৭১% প্রতিষ্ঠান আইডেন্টিটি ব্রিচের শিকার: সফোস রিপোর্ট
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গত বছর ৭১% প্রতিষ্ঠান আইডেন্টিটি ব্রিচের শিকার: সফোস রিপোর্ট
১৩৫ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গত বছর ৭১% প্রতিষ্ঠান আইডেন্টিটি ব্রিচের শিকার: সফোস রিপোর্ট

---বিশ্বজুড়ে আইডেন্টিটি-ভিত্তিক সাইবার ঝুঁকি উদ্বেগজনকভাবে বাড়ছে বলে জানিয়েছে সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান সফোস। তাদের প্রকাশিত স্টেট অব আইডেন্টিটি সিকিউরিটি ২০২৬ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরে ৭১ শতাংশ প্রতিষ্ঠান অন্তত একবার আইডেন্টিটি ব্রিচের শিকার হয়েছে।

১৭টি দেশের ৫ হাজার আইটি ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের ওপর জরিপের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে দেখা যায়, প্রতি প্রতিষ্ঠানে গড়ে তিনটি করে সাইবার আক্রমণ ঘটেছে। প্রায় ৫ শতাংশ প্রতিষ্ঠান ছয় বা তার বেশি ব্রিচের অভিজ্ঞতার কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৪৩ শতাংশ ঘটনার পেছনে মানবিক ভুল এবং ৪১ শতাংশ ক্ষেত্রে দুর্বল নন-হিউম্যান আইডেন্টিটি ব্যবস্থাপনা দায়ী। বিশেষ করে এআই-চালিত এজেন্টের দ্রুত বিস্তার নিরাপত্তা ঝুঁকি আরও বাড়াচ্ছে।

এছাড়া দেখা যায়, আইডেন্টিটি ব্যবহার করে র‌্যানসমওয়্যার আক্রমণ হচ্ছে প্রায় ৬৭ শতাংশ ঘটনায়। এসব আক্রমণে তথ্য পুনরুদ্ধারে গড়ে ১.৬৪ মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হচ্ছে, আর ৭৩ শতাংশ প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫০ হাজার ডলারের বেশি ক্ষতির মুখে পড়তে হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জটিল আইটি কাঠামো ও সরকারি খাতে ব্রিচের হার তুলনামূলকভাবে বেশি, এবং যেসব প্রতিষ্ঠান কমপ্লায়েন্স দুর্বল তারা বেশি ঝুঁকিতে রয়েছে।

ঝুঁকি কমাতে প্রতিবেদনে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ), লিস্ট-প্রিভিলেজ অ্যাক্সেস, নন-হিউম্যান আইডেন্টিটির ইনভেন্টরি তৈরি, সিক্রেটস ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার এবং জিরো ট্রাস্ট মডেল বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।



আইসিটি সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন