সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২০ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রতিদিন ৬৮ টাকার কিস্তিতে অপো এ৬সি, থাকছে ঈদ অফার
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রতিদিন ৬৮ টাকার কিস্তিতে অপো এ৬সি, থাকছে ঈদ অফার
১৩০ বার পঠিত
বুধবার ● ২০ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিদিন ৬৮ টাকার কিস্তিতে অপো এ৬সি, থাকছে ঈদ অফার

---পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন স্মার্টফোন অপো এ৬সি নিয়ে বিশেষ ক্যাম্পেইন ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। এই অফারের আওতায় প্রতিদিন ৬৮ টাকার সহজ কিস্তিতে স্মার্টফোনটি কেনার সুযোগ পাবেন ক্রেতারা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, টপপের মাধ্যমে মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টে কিস্তি সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি অপো এ৬সি কিনলে গ্রাহকরা ৯০ দিনের এক্সক্লুসিভ রিপ্লেসমেন্ট গ্যারান্টিও উপভোগ করতে পারবেন।

ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন লাইফস্টাইল উপহার জেতার সুযোগ। এর মধ্যে রয়েছে ওপ্যাড ডিভাইস, ওলাইক টিডব্লিউএস ইয়ারবাড, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও ক্যাপ।

অপো এ৬সি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ৬ বছরের ডিউরেবিলিটি গ্যারান্টি ও রিভার্স চার্জিং সুবিধা সমর্থন করে। দীর্ঘমেয়াদি পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন।

ফটোগ্রাফির অভিজ্ঞতা উন্নত করতে ডিভাইসটিতে এআই ইরেজার ও এআই ক্লিয়ার ফেস ফিচার যুক্ত করা হয়েছে। এতে আইপি৬৪ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স, ১২০ হার্জ আল্ট্রা ব্রাইট ডিসপ্লে এবং স্মুথ ৬০ এফপিএস গেমিং সুবিধাও থাকছে।

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, প্রিমিয়াম ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও এআইভিত্তিক ফিচারের কারণে অপো এ৬সি ইতিমধ্যে ব্যবহারকারীদের আগ্রহ তৈরি করেছে। সহজ কিস্তি, উপহার ও বিক্রয়-পরবর্তী সেবার মাধ্যমে ঈদে গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি।

ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউন- এই দুটি রঙে পাওয়া যাবে অপো এ৬সি। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন