শনিবার ● ২৩ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার
রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার
তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। ৩১ মে পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার।
এই অফারের আওতায় ক্রেতারা লাকি ড্রতে অংশ নিয়ে ২ লাখ টাকা মূল্যের কোরবানির গরু, ৮০ হাজার টাকা মূল্যের হোম অ্যাপ্লায়েন্স, বাই ওয়ান গেট ওয়ান (বোগো) অফার এবং ৫ হাজার টাকা ক্যাশব্যাক জয়ের সুযোগ পাবেন।
এ ছাড়া রিয়েলমি ১৪ সিরিজ ও ১৫ সিরিজের স্মার্টফোনে থাকছে ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। পাশাপাশি প্রতিটি স্মার্টফোন কেনার সঙ্গে গ্রামীণফোনের ফ্রি ৫ জিবি ইন্টারনেট সুবিধাও দেওয়া হচ্ছে।
ক্যাম্পেইন চলাকালে নতুন রিয়েলমি স্মার্টফোন কিনলেই ক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
স্মার্টফোন কেনা আরও সহজ করতে রিয়েলমি নিয়ে এসেছে বিশেষ টপপে সুবিধা। এর মাধ্যমে ক্রেতারা ২০ শতাংশ ডাউন পেমেন্টে, কোনো ক্রেডিট কার্ড ছাড়াই এবং সর্বোচ্চ ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে পারবেন।
রিয়েলমি জানিয়েছে, ঈদ উপলক্ষে প্রযুক্তি, সাশ্রয়ী মূল্য ও উৎসবের আনন্দ একসঙ্গে পৌঁছে দিতেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়