শনিবার ● ২৩ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট
অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট
প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের এ সিরিজ স্মার্টফোনের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে বিশেষ স্বীকৃৃতি অর্জন করেছে। এই সার্টিফিকেশনে অপো এ সিরিজের কালারওএস-এর স্মুথনেস, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং নির্ভরযোগ্য ডিউরেবিলিটিকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে।
বুয়েটের মূল্যায়নে বলা হয়েছে, অপো এ সিরিজের স্মার্টফোনগুলো দীর্ঘদিন ব্যবহারের পরও দ্রুত অ্যাপ রেসপন্স, ফ্লুইড ট্রানজিশন এবং স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করতে সক্ষম। এতে ব্যবহারকারীরা অ্যাপ ব্যবহার, মাল্টিটাস্কিং, গেমিং ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে স্মুথ অভিজ্ঞতা পান।
সার্টিফিকেশন অনুযায়ী, নির্দিষ্ট অপো এ সিরিজের ডিভাইসগুলো সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত ব্যবহারের পরও নতুন ফোনের মতো স্মুথ পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম। পাশাপাশি ব্যাটারি ম্যানেজমেন্ট প্রযুক্তির মাধ্যমে দীর্ঘ সময় ধরে স্থিতিশীল ব্যাকআপ ও ব্যাটারি হেলথ নিশ্চিত করা যায়।
এ ছাড়া ডিউরেবিলিটির দিক থেকেও অপো এ সিরিজকে স্বীকৃতি দেওয়া হয়েছে। দৈনন্দিন ব্যবহার, আঘাত ও দীর্ঘসময় ব্যবহারের চাপ সহ্য করার মতো করে ডিভাইসগুলো ডিজাইন করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।
অপো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ব্যবহারকারীদের জন্য দীর্ঘমেয়াদি স্মুথ অভিজ্ঞতা, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও টেকসই গুণগত মান নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। বুয়েটের এই স্বীকৃতি সেই প্রচেষ্টারই প্রতিফলন।
এই অর্জনের মাধ্যমে অপো আবারও প্রমাণ করেছে যে, তারা দীর্ঘমেয়াদি পারফরম্যান্স, ব্যাটারি স্থায়িত্ব এবং ডিভাইস টেকসইতার সমন্বয়ে উন্নত মানের স্মার্টফোন তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়