সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ৬, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ২৩ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা বাস্তবায়নে ঘাটতি: ভয়েস এর মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা বাস্তবায়নে ঘাটতি: ভয়েস এর মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ
১০৮ বার পঠিত
শনিবার ● ২৩ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা বাস্তবায়নে ঘাটতি: ভয়েস এর মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ

---দেশে ই-বর্জ্য ব্যবস্থাপনায় বিদ্যমান চ্যালেঞ্জ ও আইন বাস্তবায়নের দুর্বলতা তুলে ধরে ‘ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১’ এর ওপর একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ভয়েস। আজ শনিবার রাজধানীর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে অ্যাসোসিয়েশন ফর প্রগ্রেসিভ কমিউনিকেশন (এপিসি)।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ই-বর্জ্য উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম আনুষ্ঠানিকভাবে পুনর্ব্যবহার করা হয়। জরিপে অংশ নেওয়া ১৫টি প্রতিষ্ঠানের শতভাগ পরিবেশ অধিদপ্তরে নিবন্ধিত হলেও গত অর্থবছরে কোনো প্রতিষ্ঠানই মেয়াদোত্তীর্ণ পণ্য সংগ্রহ করেনি। এছাড়া ৭৮ শতাংশ প্রতিষ্ঠানের কোনো টেক-ব্যাক ব্যবস্থা নেই এবং মাত্র ২২ শতাংশ প্রতিষ্ঠান রেস্ট্রিকশন অফ হেজার্ডস সাসটেন্স (আরওএইচএস) মান যাচাই করে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অধিকাংশ প্রতিষ্ঠানই বিপজ্জনক বর্জ্যরে যথাযথ সংরক্ষণ বা রেকর্ড সংরক্ষণ করে না। ফলে ‘ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১’ কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না এবং বছরে সম্ভাব্য ২০০ থেকে ২২১ মিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক পুনরুদ্ধারের সুযোগ হাতছাড়া হচ্ছে।

অনুষ্ঠানে ভয়েস এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, বাংলাদেশ ই-বর্জ্য ব্যবস্থাপনায় আইন প্রণয়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তবে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাও জরুরি।

ভয়েস এর ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রামস) মুশাররাত মাহেরা বলেন, ই-বর্জ্যরে অব্যবস্থাপনা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। শিশু ও মাতৃ মৃত্যুসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।

প্রতিবেদনের মূল লেখক বন্ধন দাস বলেন, কাগজে-কলমে আইনি কাঠামো থাকলেও মাঠপর্যায়ে বাস্তব প্রয়োগ খুবই সীমিত। উৎপাদকদের জবাবদিহিতাও কার্যত অনুপস্থিত।

আলোচনা সভায় গণমাধ্যমকর্মী, পরিবেশকর্মী ও উন্নয়ন গবেষকেরা অংশ নেন। বক্তারা ই-বর্জ্য নীতিমালার কার্যকর বাস্তবায়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬ বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের ৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়