সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ৬, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ২৩ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঈদ উপলক্ষে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঈদ উপলক্ষে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো
১২৪ বার পঠিত
শনিবার ● ২৩ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদ উপলক্ষে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো

---পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজেদের সব মডেলের ইলেকট্রিক বাইকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে রিভো বাংলাদেশ। উৎসব মৌসুমে বৈদ্যুতিক যানবাহন আরও সহজলভ্য করা এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য যাতায়াতে উৎসাহিত করতেই দেশজুড়ে এই ক্যাম্পেইন চালু করেছে প্রতিষ্ঠানটি।

ক্যাম্পেইনের আওতায় অনুমোদিত শোরুম থেকে রিভোর ইলেকট্রিক বাইক কিনলে গ্রাহকরা পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা। অফারের আওতায় রয়েছে সদ্য বাজারে আসা নতুন হাই-পারফরম্যান্স ই-বাইক ‘রিভো বি১২’। ঈদ উপলক্ষে সীমিত সংখ্যায় বাজারে আনা হয়েছে নতুন এই মডেলটি।

রিভো বি১২ মডেলে স্ট্যান্ডার্ড ও ফাস্ট- দুই ধরনের চার্জিং সুবিধা রয়েছে। ফাস্ট চার্জার ব্যবহার করলে মাত্র দেড় ঘণ্টায় ব্যাটারির চার্জ ৮০ শতাংশ পর্যন্ত করা সম্ভব।

ক্যাম্পেইন প্রসঙ্গে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভ্যান নি বলেন, জ্বালানি ও মোটরসাইকেলের ব্যয় বাড়তে থাকায় দেশে দৈনন্দিন যাতায়াতে মানুষ ধীরে ধীরে বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকছেন। এই পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখেই ঈদ উপলক্ষে আমরা সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর পরিবহন সমাধান নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ গ্রাহকদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

ই-বাইক কেনার পর ব্যবহারকারীরা যাতে বিক্রয়োত্তর সেবা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, সে লক্ষ্যে ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি নিজেদের অনুমোদিত সার্ভিস নেটওয়ার্কও সম্প্রসারণ করছে রিভো। সীমিত সময়ের জন্য দেশের সব অনুমোদিত রিভো শোরুমে চলবে এই ক্যাশব্যাক ক্যাম্পেইন।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬ বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের ৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়