সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ৬, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৪ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
১৫৪ বার পঠিত
রবিবার ● ২৪ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা

---প্রযুক্তি ব্র্যান্ড আইটেল তাদের ফিচার ফোন গ্রাহকদের জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে কেনা আইটেল ফিচার ফোনে মিলবে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এর আওতায় গত ২০ মে, ২০২৬ এর পর থেকে কেনা যেকোনো আইটেল ফিচার ফোনে প্রথম ৬ মাসের মধ্যে উৎপাদনজনিত ত্রুটি দেখা দিলে গ্রাহকরা সম্পূর্ণ নতুন হ্যান্ডসেট পাবেন।

নতুন এই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির পাশাপাশি থাকছে এক বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি সুবিধাও। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ১৮০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধার আওতায় থাকবে ফোন চালু না হওয়া, ডিসপ্লে সমস্যা, চার্জিং সমস্যা, স্পিকার বা মাইক্রোফোনে ত্রুটি, সিম বা নেটওয়ার্ক সমস্যা এবং কীপ্যাডজনিত উৎপাদন ত্রুটি।

তবে এই সুবিধার আওতায় থাকবে না ভাঙা বা পানিতে ক্ষতিগ্রস্ত ফোন, অননুমোদিতভাবে মেরামত করা ডিভাইস, টেম্পারড সিল বা আইএমইআই নম্বরে অসঙ্গতি থাকলে।

রিপ্লেসমেন্ট সুবিধা পেতে গ্রাহকদের নিকটস্থ কার্লকেয়ার সার্ভিস সেন্টারে ফোন, ক্রয়ের রসিদ ও বক্সসহ উপস্থিত হতে হবে। যাচাই শেষে উপযুক্ত হলে একই দিনে নতুন হ্যান্ডসেট সরবরাহ করা হবে বলে জানানো হয়।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়