সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ৬, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৪ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
১৬৫ বার পঠিত
রবিবার ● ২৪ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা

---মোবাইল আর্থিক সেবার (এমএফএস) নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে নওগাঁ, নাটোর ও দিনাজপুরে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা পুলিশ ও বিকাশ। অপরাধমূলক কর্মকান্ডে এমএফএসের অপব্যবহার প্রতিরোধে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ কর্মশালাগুলো অনুষ্ঠিত হয়।

সম্প্রতি পিবিআই নাটোরের সম্মেলন কক্ষ, নওগাঁ জেলা পুলিশ লাইনস এবং দিনাজপুর পুলিশ লাইন্স ইন-সার্ভিস ট্রেইনিং সেন্টারে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক তিনটি দিনব্যাপী কর্মশালা আয়োজন করা হয়। এতে জেলা পুলিশ ও পিবিআইয়ের ১৪০ জন তদন্ত কর্মকর্তা অংশ নেন। এর আগে দেশের বিভিন্ন জেলায় বিকাশের এমন কর্মশালায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪ হাজার ৫০০ তদন্ত কর্মকর্তা অংশ নিয়েছেন।

কর্মশালাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং দিনাজপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. জেদান আল মুসা। বিকাশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অব.)।

কর্মশালায় প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের হারানো টাকা অনুসন্ধানের কৌশল, ডিজিটাল লেনদেন মনিটরিংয়ের মাধ্যমে অপহরণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের উপায় এবং তদন্তের প্রয়োজনে বিকাশ কর্মকর্তাদের সঙ্গে দ্রুত যোগাযোগের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কোনো অপরাধ সংঘটিত হওয়ার সময় তাৎক্ষণিকভাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়েও আলোকপাত করা হয়।

আয়োজকেরা জানান, ডিজিটাল লেনদেনের প্রতিটি ধাপ মনিটর ও ট্র্যাক করা সম্ভব হওয়ায় পুলিশ, ডিবি, সিআইডি ও পিবিআইসহ বিভিন্ন সংস্থার তদন্ত কার্যক্রম আরও নির্ভুলভাবে পরিচালনা করা যায়। এ লক্ষ্যে ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তদন্ত কর্মকর্তাদের নিয়ে নিয়মিতভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করে আসছে বিকাশ।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়