রবিবার ● ২৪ মে ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
সহজ কিস্তি সুবিধা ও পেমেন্ট অপশনের মাধ্যমে স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস আরও সহজলভ্য করতে কাজ করছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের প্ল্যাটফর্ম টেকভ্যান। এই ধারাবাহিকতায় নতুন দুটি স্মার্টফোন বাজারে এনেছে প্র্রতিষ্ঠানটি- টেকনো স্পার্ক ৫০ ও স্পার্ক গো থ্রি।
নয় মাসের কিস্তি সুবিধার পাশাপাশি এসব ফোনের সঙ্গে থাকছে এক বছরের ডেটা ও ভয়েস বান্ডল অফার। নির্ধারিত টেকনো ব্র্যান্ডেড রিটেইল আউটলেটে এই কিস্তি সুবিধা পাওয়া যাবে। ফোন দুটির মধ্যে টেকনো স্পার্ক ৫০ এর দাম ১৯ হাজার ৯৯৯ টাকা এবং স্পার্ক গো থ্রি এর দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।
নতুন ও পুরোনো উভয় ধরনের বাংলালিংক গ্রাহকই ফোন দুটি কিনলে এক বছরের কানেক্টিভিটি প্যাকেজ পাচ্ছেন। এই অফারে মোট ৮০ জিবি ইন্টারনেট, ৮০০ ভয়েস মিনিট এবং ওটিটি প্ল্যাটফর্ম টফি ব্যবহারের সুযোগ রয়েছে।
অফার অনুযায়ী প্রথম মাসে গ্রাহকরা পাবেন ২৫ জিবি ইন্টারনেট ও ২৫০ মিনিট। এরপর পরবর্তী ১১ মাসে প্রতি মাসে ৫ জিবি ইন্টারনেট ও ৫০ মিনিট করে ব্যবহার করতে পারবেন।
এ বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, স্মার্টফোনের দাম এখনো অনেকের জন্য বড় বাধা। টেকভ্যানের মাধ্যমে সহজ কিস্তি ও বান্ডেল অফার যুক্ত করে ডিজিটাল ডিভাইস ও কানেক্টিভিটি আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়