সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ৬ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
১৩৩ বার পঠিত
শনিবার ● ৬ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন

---দেশজুড়ে নিবন্ধন, প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রম শেষে দেশের অন্যতম বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) আয়োজন ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’ এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী ১২ জুন রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজকদের দাবি, এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই বিল্ডার সমাবেশ এবং বিশ্বের অন্যতম বৃহৎ এআই-নেটিভ অ্যাপ্লিকেশনভিত্তিক ইভেন্ট।

ক্লাউডক্যাম্প বাংলাদেশের উদ্যোগে এবং ব্র্যাক ইউনিভার্সিটির সহ-আয়োজনে অনুষ্ঠেয় এই হ্যাকাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩ হাজার ৫০০ এর বেশি অংশগ্রহণকারী নিবন্ধন করেছেন। ৬০০টির বেশি দল অংশগ্রহণের জন্য আবেদন করে। স্ক্রিনিং ও মূল্যায়ন শেষে ২০৮টি দলকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে। এসব দলের এক হাজারের বেশি এআই নির্মাতা (বিল্ডার) ১২ জুন সরাসরি প্রতিযোগিতায় অংশ নেবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, অনলাইন বাছাইপর্বে অংশগ্রহণকারী দলগুলোকে এক পৃষ্ঠার প্রকল্প সারসংক্ষেপ ও তিন মিনিটের ভিডিও উপস্থাপন জমা দিতে হয়। বিশেষজ্ঞ বিচারক প্যানেল সেগুলো মূল্যায়ন করে পাঁচটি উদ্ভাবনী ট্র্যাক থেকে সেরা দলগুলো নির্বাচন করেছে।

চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলগুলো এডটেক, মারটেক, হেলথটেক, ই-কমার্স ও ইনফোটেক- এই পাঁচটি ক্ষেত্রে বাস্তব সমস্যাভিত্তিক এবং ব্যবহার উপযোগী এআই সমাধান উপস্থাপন করবে।

আয়োজনের অন্যতম আকর্ষণ ‘ইনফিনিটি ভাইব কোডিং টু প্রোডাকশন চ্যালেঞ্জ’। এতে নির্বাচিত ১০০ জন প্রতিযোগী মাত্র পাঁচটি প্রম্পট ব্যবহার করে ৬০ মিনিটের মধ্যে একটি পূর্ণাঙ্গ এআই অ্যাপ্লিকেশন তৈরি ও ডেপ্লয় করার সুযোগ পাবেন। আয়োজকদের ভাষ্য, এটি এআই-সহায়ক সফটওয়্যার প্রকৌশলের ভবিষ্যৎ সম্ভাবনার একটি বাস্তব প্রদর্শনী।

এছাড়া ‘অপরচুনিটি কানেক্ট’ শীর্ষক উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিনিয়োগকারী, নিয়োগদাতা ও উচ্চশিক্ষা পরামর্শকদের সঙ্গে পূর্বনির্ধারিত একান্ত বৈঠকে অংশ নিতে পারবেন। চাকরি, বৃত্তি ও বিনিয়োগের সুযোগ তৈরির লক্ষ্যেই এই আয়োজন।

দিনব্যাপী মেন্টরিং ও কর্মশালারও আয়োজন রাখা হয়েছে। অভিজ্ঞ মেন্টররা দলগুলোর প্রকল্প উন্নয়ন, প্রযুক্তিগত কাঠামো মূল্যায়ন এবং উপস্থাপনা প্রস্তুতিতে সহায়তা করবেন। পাশাপাশি এআই-নেটিভ আর্কিটেকচার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং এজেন্টিক সল্যুশন নির্মাণ বিষয়ে তিনটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার চূড়ান্ত মূল্যায়নের জন্য ১০টি বিশেষজ্ঞ বিচারক প্যানেল গঠন করা হয়েছে। প্রতিটি দলকে তিন মিনিটের ডেমো উপস্থাপন, দুই মিনিটের প্রশ্নোত্তর এবং স্বাধীন স্কোরিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। উদ্ভাবন, প্রযুক্তিগত দক্ষতা, ব্যবসায়িক সম্ভাবনা এবং সামাজিক প্রভাবের ভিত্তিতে দলগুলোর মূল্যায়ন করা হবে।

আয়োজকেরা জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশি প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরাও বিভিন্ন দলের সঙ্গে যুক্ত থাকবেন। ফলে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা ও পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন।

ক্লাউডক্যাম্প বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মাহদী-উজ-জামান বলেন, এআই বিল্ডফেস্ট কোনো সাধারণ প্রতিযোগিতা নয়। এখানে অংশগ্রহণকারীরা শুধু কোড লেখে না, বরং বাস্তব সমস্যার সমাধান তৈরি করে, বিশ্বমানের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে এবং নিজেদের বৈশ্বিক পর্যায়ের নির্মাতা হিসেবে গড়ে তোলার সুযোগ পায়।

প্রতিযোগিতা শেষে পাঁচটি ডোমেইন থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং ভাইব কোডিং চ্যালেঞ্জের বিজয়ীসহ মোট ১৫টি দলকে পুরস্কৃৃত করা হবে। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা, রানারআপ দল ৩০ হাজার টাকা এবং ভাইব কোডিং চ্যালেঞ্জের বিজয়ীরা পাবেন ১০ হাজার টাকা করে। এছাড়া বিজয়ী দলগুলো ক্রেস্ট, সনদ এবং আন্তর্জাতিক প্রদর্শনী কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবে।

আয়োজনে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)। প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও টেকনাফ। একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়া গোল্ড স্পন্সর হিসেবে রাইজ আপ ল্যাবস ও আস্থা আইটি এবং সিলভার স্পন্সর হিসেবে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, মজারু, স্বাধীন ল্যাব, কোডার্স ট্রাস্ট, এমএমএস এডু অ্যাসিস্ট, এসজে ইনোভেশন, পিপল অ্যান্ড টেক ও ওয়াইজ অ্যাক্সিলারেটর অংশ নিচ্ছে।



আইসিটি সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন