সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ৬ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
১৫১ বার পঠিত
শনিবার ● ৬ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএসআইএ এর ইউএস রোডশো শুরু

---বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), সিলিকন রিভার ও ব্রেইনগেইনের যৌথ উদ্যোগে ৫ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ‘ইউএস রোডশো ২০২৬’। ১৩ জুন পর্যন্ত চলা এ সফরের লক্ষ্য বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের সঙ্গে বৈশ্বিক শিল্প, গবেষণা প্রতিষ্ঠান ও প্রবাসী বাংলাদেশি প্রযুক্তি পেশাজীবীদের সংযোগ আরও জোরদার করা।

রোডশোর নেতৃত্ব দিচ্ছেন বিএসআইএর সভাপতি এম. এ. জব্বার এবং পার্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিলিকন রিভার উদ্যোগের প্রধান স্থপতি মুহাম্মদ মোস্তফা হুসাইন। সফরে শিল্প, একাডেমিয়া, ব্রেইনগেইন নেটওয়ার্ক এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।

অস্টিন, ফিনিক্স, সিলিকন ভ্যালি, ফলসম ও পোর্টল্যান্ডে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে এএমডি, এনএক্সপি, স্যানডিস্ক, গ্লোবালফাউন্ড্রিজ, সিনপসিস, ইন্টেল ও আর্মসহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। পাশাপাশি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ও বার্কলে স্কাইডেকসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে।

এ সময় দক্ষ জনশক্তি উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, উদ্ভাবন, উদ্যোক্তা বিকাশ, গবেষণা এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রযুক্তি বিশেষজ্ঞদের অংশগ্রহণে একাধিক ‘ব্রেইনগেইন’ নেটওয়ার্কিং অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে।

এম. এ. জব্বার বলেন, বৈশ্বিক অভিজ্ঞতা ও জ্ঞানকে বাংলাদেশের প্রযুক্তি উন্নয়নের সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অধ্যাপক মুহাম্মদ মোস্তফা হুসাইন বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ও দক্ষ মানবসম্পদই বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের ভবিষ্যৎ এগিয়ে নেবে।

আয়োজকদের আশা, এই রোডশো গবেষণা, চিপ ডিজাইন, উন্নত প্যাকেজিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে।



আইসিটি সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন