সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ৬ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
১৬৪ বার পঠিত
শনিবার ● ৬ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের

---তাইওয়ানে অনুষ্ঠিত কম্পিউটেক্স ২০২৬-এ ‘এন্টার ইনফিনিটি’ থিমে প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উদযাপন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি নতুন ‘ইনফিনিটি সিরিজ’ সহ এআই কম্পিউটিং, গেমিং ওয়ার্কস্টেশন, ল্যাপটপ, মনিটর এবং বিভিন্ন হার্ডওয়্যার পণ্য উন্মোচন করেছে।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল ‘এক্স৮৭০ অরাস ইনফিনিটি’ মাদারবোর্ড, যা ডিডিআর৫ মেমোরির ১১,৪০০ এমটি/এস পর্যন্ত গতি সমর্থন করে। পাশাপাশি ‘অরাস জিফোর্স আরটিএক্স ৫০৯০ ইনফিনিটি’সহ নতুন গ্রাফিকস কার্ড সিরিজও প্রদর্শন করা হয়। নতুন স্টেলথ ডিজাইনের কারণে কেবল ব্যবস্থাপনা ও বায়ুপ্রবাহ আরও উন্নত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গেমিং ডিভাইসের মধ্যে ছিল ‘অরাস কে১০ ইনফিনিটি’ কিবোর্ড ও ‘অরাস এম১০ ইনফিনিটি’ মাউস। এছাড়া ১৬ ইঞ্চি ডিসপ্লে সংবলিত ‘অরাস সি৫১০ গ্লাস ইনফিনিটি’ চ্যাসিসও প্রদর্শন করা হয়।

এআই কম্পিউটিং খাতে গিগাবাইট ‘অরাস আরটিএক্স ৫০৯০ এআই বক্স’ এবং ‘এআই টপ ১০০ বি৮৫০’ প্ল্যাটফর্ম উন্মোচন করেছে, যা বড় আকারের এআই মডেল পরিচালনায় সক্ষম।

মনিটর বিভাগে নতুন ‘অরাস এলিট’ সিরিজে ওএলইডি ও মিনি এলইডি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। কয়েকটি মডেলে ৫৪০ হার্টজ পর্যন্ত রিফ্র্রেশ রেট সুবিধা রয়েছে।

ল্যাপটপ বিভাগে ‘অরাস মাস্টার ১৬’, ‘অ্যারো এক্স১৬’ ও ‘গিগাবাইট গেমিং এ১৬’ প্রদর্শন করা হয়। এসব ডিভাইসে গিগাবাইটের নিজস্ব এআই সহকারী ‘জিমেট’ যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন প্রযুক্তির কারণে স্থানীয় এআই ইমেজ তৈরির গতি আগের তুলনায় ১৮০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

গিগাবাইট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এডি লিন বলেন, ৪০ বছর পূর্তিতে ‘ইনফিনিটি’ ধারণার মাধ্যমে প্রযুক্তির নতুন সম্ভাবনা উন্মোচন করাই তাদের লক্ষ্য।



আইসিটি সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন