শনিবার ● ৬ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদার এবং বিভিন্ন খাতের অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে আগামী ২৩-২৭ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’। পাঁচ দিনব্যাপী এ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।
আয়োজক প্রতিষ্ঠান দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) জানিয়েছে, ২৩-২৫ জুন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) প্রযুক্তিনির্ভর কর্মশালা এবং ২৬ ও ২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) মূল সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে টিটিপিজির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা, পরিচালক (অপারেশনস ও কমিউনিটি) দিহান ইসলাম অলিফ এবং স্ট্র্যাটিজি ও ট্রান্সফরমেশন বিষয়ক উপদেষ্টা মো. আবদুল্লাহ ফরিদ উপস্থিত ছিলেন।
আয়োজকদের ভাষ্য, সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে এনে দেশের সাইবার সার্বভৌমত্ব ও জাতীয় সাইবার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এ সম্মেলন। এতে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)।
তিন দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সাইবার তদন্ত, ডেভসেকঅপস, অ্যাপ্লিকেশন নিরাপত্তা, দুর্বলতা ব্যবস্থাপনা এবং র্যানসমওয়্যার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন।
মূল সম্মেলনে ‘ব্লু টিম ডে’ ও ‘রেড টিম ডে’ শীর্ষক দুটি বিশেষ ট্র্যাক থাকবে। এতে সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, থ্রেট ইন্টেলিজেন্স, ক্লাউড সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক খাতের স্থিতিশীলতা, ডিজিটাল ট্রাস্ট এবং জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা হবে। সম্মেলনে জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া থেকে আগত বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা অংশ নেবেন।
আয়োজকেরা জানান, দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয় ক্লাবের সহযোগিতায় এবার দ্বিতীয়বারের মতো ‘বেস্ট সাইবারসিকিউরিটি ক্লাব অ্যাওয়ার্ড’ এবং টানা তৃতীয়বারের মতো ‘উইমেন ইন সাইবার সিকিউরিটি অ্যাওয়ার্ড’ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে এএসএম শামীম রেজা বলেন, সাইবার নিরাপত্তা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং বৈশ্বিক ডিজিটাল অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন