সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ৬ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
১২৮ বার পঠিত
শনিবার ● ৬ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ

---বিশ্বব্যাংক গ্রুপ আয়োজিত বৈশ্বিক যুব সম্মেলন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ অংশ নিতে বাংলাদেশ থেকে দুই তরুণ প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মো. তৌফিক এলাহী ও তিশা খন্দকার। তারা ইন-পার্সন ডেলিগেট হিসেবে আগামী ১১-১২ জুন ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক গ্রুপের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এ সামিটে অংশ নেবেন।

বিশ্বব্যাংক গ্রুপের এই বার্ষিক আয়োজনটি ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের জন্য বৈশ্বিক উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী উদ্যোক্তা উদ্যোগ নিয়ে আলোচনা ও নীতি-ভিত্তিক সংলাপের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।

এ বছরের সামিটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ফিউচার ওয়ার্কস: ডিজাইনিং জবস ফর দ্যা ডিজিটাল এইজ’, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল ট্রান্সফরমেশন, ভবিষ্যতের কাজের বাজার এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

আয়োজকদের মতে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজারো আবেদনকারীর মধ্য থেকে কঠোর ও প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সীমিত সংখ্যক প্রতিনিধি নির্বাচিত করা হয়। সেই প্রক্রিয়াতেই বাংলাদেশের দুই তরুণ স্থান করে নিয়েছেন।

বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট মূলত তরুণদের উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিনির্ভর সমাধান এবং উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়। একই সঙ্গে এটি তরুণদের জন্য বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক নীতিনির্ধারক ও উন্নয়ন অংশীজনের সঙ্গে সরাসরি সংলাপের সুযোগ তৈরি করে।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী তরুণদের নিয়ে একটি শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে উঠেছে, যেখানে ১৭০টিরও বেশি দেশের ১০ হাজারের বেশি অ্যালামনাই সদস্য যুক্ত রয়েছেন।

বাংলাদেশের দুই তরুণের এই অর্জন দেশের তরুণ প্রজন্মের প্রযুক্তি-ভিত্তিক চিন্তাভাবনা, বৈশ্বিক নীতিনির্ধারণে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নেতৃত্বের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।



আইসিটি সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন