রবিবার ● ৭ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোনে নতুন সিএসটিও আন্দ্রেয়াস হগবার্গ
গ্রামীণফোনে নতুন সিএসটিও আন্দ্রেয়াস হগবার্গ
গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও) হিসেবে নিয়োগ পেয়েছেন আন্দ্রেয়াস হগবার্গ। ১ জুন ২০২৬ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
টেলিনর গ্রুপে ২১ বছরের বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে আন্দ্রেয়াসের। এর আগে তিনি টেলিনর পাকিস্তানের সিএফও এবং বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেন। তিনি গ্রামীণফোন, টেলিনর পাকিস্তান ও মিয়ানমারের বিভিন্ন কৌশলগত প্রকল্পেও যুক্ত ছিলেন।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, পরিবর্তনশীল টেলিকম বাজারে কৌশলগত দিকনির্দেশনা আরও শক্তিশালী করতে আন্দ্রেয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দায়িত্ব গ্রহণ করে আন্দ্রেয়াস হগবার্গ বলেন, গ্রাহককেন্দ্রিক ডিজিটাল সমাধান ও দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধিই হবে তার প্রধান লক্ষ্য।
তিনি নরওয়েজিয়ান স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা করেন এবং আইএমডি, ইনসিয়াড ও স্টকহোম স্কুল অব ইকোনমিকস থেকে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম সম্পন্ন করেন।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন