রবিবার ● ৭ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন বাংলাদেশের তিতাস সরকার
চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন বাংলাদেশের তিতাস সরকার
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষক তিতাস সরকার সম্প্রতি চীনে একটি মাইক্রোটিক (গরশৎড়ঞরশ) প্রশিক্ষণ সেশন সফলভাবে পরিচালনা করেছেন। তিনি বাংলাদেশভিত্তিক আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান টি-সফট আইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী।
তিতাস সরকার মাইক্রোটিকের সবগুলো আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জন করেছেন। তিনি এ পর্যন্ত বাংলাদেশ, ভারত, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়া সহহ বিভিন্ন দেশে দুই হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন।
চীনের প্রশিক্ষণ কর্মসূচিতে মাইক্রোটিক রাউটারওএস, নেটওয়ার্ক নিরাপত্তা ও আধুনিক নেটওয়ার্কিং কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর ম্যাধমে চীনের মাইক্রোটিক কমিউনিটির সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি।
তিতাস সরকার বলেন, প্রযুক্তি জ্ঞানের কোনো সীমানা নেই। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের দক্ষতা তুলে ধরতে পারা দেশের জন্য গর্বের।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন