মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা
বিকাশের মাধ্যমে সহজ পেমেন্ট সুবিধা ব্যবহার করে এখন দেশের জনপ্রিয় একাধিক ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নেওয়া যাচ্ছে। এতে ব্যবহারকারীরা ঘরে বসেই সিনেমা, ওয়েব সিরিজ ও বিভিন্ন বিনোদনমূলক কনটেন্ট উপভোগ করতে পারছেন।
বিকাশ জানিয়েছে, তাদের পেমেন্ট সিস্টেম ব্যবহার করে চরকি, হইচই, বঙ্গ, দীপ্ত প্লে ও আইস্ক্রিনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নেওয়া যাচ্ছে।
হইচই সাবস্ক্রিপশনে ক্যাশব্যাক: হইচই প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করলে গ্রাহকরা ১০০ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন। ১৫ জুন পর্যন্ত অন্তত ৭০০ টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে যেকোনো প্যাকেজ সাবস্ক্রাইব করলে এ সুবিধা পাওয়া যাবে। অফার চলাকালে একজন গ্রাহক একবারই ক্যাশব্যাক নিতে পারবেন।
চরকিতে ১০% ক্যাশব্যাক: অন্যদিকে চরকি সাবস্ক্রিপশনে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। এ অফারটি ১০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। চরকিতে সাবস্ক্রাইব করতে নূন্যতম ৩০০ টাকা পেমেন্ট করতে হবে এবং একজন গ্রাহক একবারই এই অফার ব্যবহার করতে পারবেন।
বিকাশ আরও জানিয়েছে, বঙ্গ ও দীপ্ত প্লেতেও গ্রাহকদের জন্য বিশেষ ক্যাশব্যাক অফার রয়েছে।
বিকাশ অ্যাপের ‘সাবস্ক্রিপশন’ অপশন থেকে সরাসরি এসব ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করা যাচ্ছে। পাশাপাশি পেমেন্ট গেটওয়ের মাধ্যমেও বিকাশ ব্যবহার করে সাবস্ক্রিপশন নেওয়ার সুযোগ রয়েছে।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন