সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
১১৫ বার পঠিত
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি

---গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি জানিয়েছে, গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের নামে নতুন ধরনের ফিশিং আক্রমণ চালাচ্ছে সাইবার অপরাধীরা।

গবেষণায় দেখা গেছে, হামলাকারীরা গুগলের অ্যাপশিট প্লাটফর্ম ব্যবহার করে ভুয়া নিয়োগ ইমেইল পাঠাচ্ছে, যেখানে গুগল, মেটা, অ্যাপল, কোকাকোলা, ভলবো এর মতো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হচ্ছে।

ক্যাসপারস্কি জানায়, এসব ইমেইল সাধারণত noreply@appsheet.com থেকে পাঠানো হয়, ফলে এগুলো বৈধ মনে হলেও প্রকৃতপক্ষে ফিশিং ওয়েবসাইটে নিয়ে গিয়ে ব্যক্তিগত তথ্য ও লগইন ডেটা চুরি করা হয়। কিছু ক্ষেত্রে প্রথমে কথোপকথনের মাধ্যমে আস্থা অর্জনের চেষ্টা করা হয়।

প্রতিষ্ঠানটির মতে, যেহেতু বার্তাগুলো গুগলের বৈধ অবকাঠামো থেকে আসে, তাই অনেক সময় এসপিএফ, ডিকিম ও ডিমার্ক ফিল্টারও এড়িয়ে যেতে পারে। এ ধরনের প্রচারণায় শুধুমাত্র একটি অর্থ প্রদত্ত অ্যাপশিট সাবস্ক্রিপশন ব্যবহার করলেই হামলা চালানো সম্ভব।

ক্যাসপারস্কির সিনিয়র স্প্যাম বিশ্লেষক আনা লাজারিচেভা বলেন, বৈধ অনলাইন সেবাও এখন সাইবার অপরাধীদের হাতিয়ার হয়ে উঠছে, তাই যেকোনো ইমেইল যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়।

ব্যবহারকারীদের উদ্দেশে ক্যাসপারস্কি পরামর্শ দিয়েছে, অপ্রত্যাশিত চাকরির ইমেইল এলে অফিসিয়াল ওয়েবসাইটে যাচাই করা, অচেনা লিংকে ক্লিক না করা এবং শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা।



আইসিটি সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন