মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা বাড়ছে, তখন গ্রাহকদের জন্য বিশেষ ক্যাম্পেইন ঘোষণা করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ‘ওয়ার্ল্ড কাপ ফুটবল ফিয়েস্তা’ নামের এই ক্যাম্পেইনটি ৭ জুন থেকে সারা দেশে শুরু হয়েছে।
এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট ইনফিনিক্স স্মার্টফোন কিনলে ক্রেতারা নিশ্চিত ক্যাশব্যাকসহ মেগা পুরস্কার জয়ের সুযোগ পাবেন। অংশগ্রহণযোগ্য মডেলগুলোর মধ্যে রয়েছে হট ৭০, নোট এজ সিরিজ এবং নোট ৬০ সিরিজের স্মার্টফোন।
আয়োজকদের মতে, বিশ্বকাপকে কেন্দ্র করে গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা কেবল ক্যাশব্যাকই নয়, বরং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগও পাবেন।
ক্যাম্পেইনে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি মেগা পুরস্কারের তালিকায় রয়েছে বিশ্বকাপের অফিসিয়াল ফুটবল, ইনফিনিক্স স্মার্টফোন, এয়ার কন্ডিশনার এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার।
অংশগ্রহণের জন্য গ্রাহকদের INFINIX <Space> IMEI <Space> Shop Code লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে। পাশাপাশি নির্ধারিত কিউআর কোড স্ক্যান করে অফিসিয়াল ওয়েবসাইটে (infinixcampaign.com) গিয়ে গিফট কালেকশন রিকোয়েস্ট ফর্ম পূরণ করতে হবে। ক্যাম্পেইন শর্ত অনুযায়ী, প্রতিটি মোবাইল নম্বর দিয়ে একবারই নিবন্ধন করা যাবে।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন