মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ক্যাম্পেইন ঘোষণা করেছে বৈশি^ক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার।
‘অনার ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০২৬’ নামের এই ক্যাম্পেইনে অংশ নিয়ে ম্যাচের ফল, গোলদাতা ও ম্যান অব দ্য ম্যাচ নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন, ট্যাবলেটসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ থাকবে। ১১ জুন থেকে ক্যাম্পেইনটি শুরু হবে, যা ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এর ম্যাচগুলোকে কেন্দ্র করে পরিচালিত হবে।
অংশগ্রহণকারীরা প্রতিটি ম্যাচের পূর্বাভাস দিয়ে পয়েন্ট অর্জন করবেন এবং লাইভ লিডারবোর্ডে তাদের অবস্থান দেখা যাবে। সর্বোচ্চ পয়েন্টধারী বিজয়ীরা পাবেন অনার ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ট্যাবলেট, ইয়ারবাড সহ নানা পুরস্কার।
ক্যাম্পেইন প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, এই উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস বাড়াবে এবং প্রযুক্তির মাধ্যমে তাদের আরও যুক্ত করবে।
ক্যাম্পেইন চলাকালে অনার ৬০০ সিরিজ, ৪০০ সিরিজ ও এক্স৯ডি স্মার্টফোনের সঙ্গে বিনা মূল্যে টফি সাবস্ক্রিপশন দেয়া হবে, যার মাধ্যমে দর্শকরা বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখতে পারবেন।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন