মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার এই সময়ে দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে ফুডপ্যান্ডা। এখন আর দীর্ঘ সময় দোকানে ঘুরে জার্সি কেনার ঝামেলা নেই। ফুডপ্যান্ডার প্ল্যাটফর্মে থাকা জার্সি ফ্রিক বিডি, বাজার লাগবে, জার্সি চ্যাম্পস বিডি এবং টেসকো সুপারমার্কেটসহ ২০টিরও বেশি নিবন্ধিত শপ থেকে পছন্দের ফুটবল জার্সি অর্ডার করা যাবে। এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারির মাধ্যমে এসব পণ্য পৌঁছে যাবে ক্রেতার দোরগোড়ায়।
সমর্থকরা আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল, স্পেনসহ প্রায় ২০টি দেশের জার্সি থেকে পছন্দেরটি বেছে নিতে পারবেন। ছোট, মাঝারি, বড় ও এক্সএল সব ধরনের সাইজেই জার্সি পাওয়া যাচ্ছে। ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকার মধ্যে নির্ধারিত এসব জার্সিতে বিভিন্ন দোকানে থাকছে আকর্ষণীয় ছাড়ও।
বর্তমানে গুলশান, উত্তরা, মিরপুর, খিলগাঁও, ধানমন্ডি ও বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দারা এই সেবা উপভোগ করতে পারছেন।
এ বিষয়ে ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্স পরিচালক মোহাম্মদ তাবরেজ খান বলেন, স্বাচ্ছন্দ্য এখন শুধু খাবার ডেলিভারির মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রোসারি থেকে শুরু করে বিশ্বকাপের জার্সি, সবই দ্রুত সময়ের মধ্যে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন