সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
১৬৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো

---যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে সূচনা পর্ব শেষে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এর ‘সিলিকন রিভার যুক্তরাষ্ট্র রোডশো ২০২৬’ এবার পৌঁছেছে অ্যারিজোনার ফিনিক্সে। দ্রুত বিকাশমান এই অঞ্চল, যা ‘সিলিকন ডেজার্ট’ নামে পরিচিত, এখন যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ৭ জুন অনুষ্ঠিত ‘ব্রেইনগেইন রিসেপশন’ এ ৩০টির বেশি আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ৮০ জনেরও বেশি প্রবাসী বাংলাদেশি (এনআরবি) পেশাজীবী অংশ নেন।

অনুষ্ঠানে স্ট্যাটস চিপপ্যাক (JCET) এর বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক নকিবুল ইসলাম তপন স্বাগত বক্তব্য দেন। তিনি এ সময় অ্যারিজোনার দ্রুত সম্প্রসারিত সেমিকন্ডাক্টর খাত, বিশেষ করে অ্যাডভান্সড প্যাকেজিং, টেস্টিং ও উৎপাদনের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

বিএসআইএ সভাপতি এম. এ. জব্বার অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতকে এগিয়ে নিতে শিল্প, শিক্ষা, উদ্যোক্তা এবং প্রবাসী বাংলাদেশিদের সমন্বিত  ভূমিকা জরুরি।

অ্যারিজোনা বাংলাদেশি সেমিকন্ডাক্টর সোসাইটি (এবিএসএস) এর প্রতিনিধি জাবির ও ড. রিয়াদ জানান, তারা বর্তমানে অনলাইন প্রশিক্ষণ ও মেন্টরিংয়ের মাধ্যমে বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছেন।

পারডু বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ও সিলিকন রিভার উদ্যোগের প্রধান স্থপতি অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও মেধা-উদ্ভাবনের সমন্বয় জরুরি।

আইবিএমের প্রবীণ প্রযুক্তি বিশেষজ্ঞ ড. রেজাউল ইসলাম পাভেল তার উপস্থাপনায় এজেন্টিক এআই-এর সম্ভাবনা ও শিল্পে এর প্রভাব তুলে ধরেন। তিনি বলেন, ভবিষ্যতের প্রযুক্তি নেতৃত্ব নির্ভর করবে স্বয়ংক্রিয় ও বুদ্ধিমান এআই সিস্টেমের ওপর।

বাংলাদেশ সরকারের পক্ষে লস অ্যাঞ্জেলেসস্থ কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাবেদ ইকবাল বলেন, সরকার সেমিকন্ডাক্টর শিল্পে আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে ক্যাকটাস ম্যাটেরিয়ালস, চিপ মেন্টরস, ডিএসআই, আইটেস্ট বাংলাদেশ, নিউরাল সেমিকন্ডাক্টর ও উলকাসেমি তাদের প্রযুক্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যারিজোনার সভাপতি সৈয়দ জাকী হুদা বলেন, প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও নেটওয়ার্ককে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করতে ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানটির নেতৃত্ব দেন প্রবীণ সেমিকন্ডাক্টর পেশাজীবী নূর জামিল সারওয়ার।

পরদিন ৮ জুন প্রতিনিধিদল অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি (এএসইউ) পরিদর্শন করে। বিশ^বিদ্যালয়ের নেতৃস্থানীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি, ইন্টার্নশিপ, গবেষণা সহযোগিতা ও যৌথ উদ্ভাবন বাড়ানোর বিষয়ে নীতিগত ঐকমত্য হয়।

এ সময় অধ্যাপক মুস্তাফা হোসেন বাংলাদেশ-এএসইউ সহযোগিতার ১০ বছরের রোডম্যাপ উপস্থাপন করেন, যা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিবাচকভাবে গ্রহণ করে। একইসঙ্গে এএসইউ প্রতিনিধিদল আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য বিইএআর সামিট ২০২৬ এ অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেন।

সফরের শেষ অংশে প্রতিনিধিদল ক্যাকটাস ম্যাটেরিয়ালস পরিদর্শন করে। এ সময় উদ্যোক্তা ড. রফিকুল ইসলাম বৈশ্বিক সেমিকন্ডাক্টর প্রতিযোগিতায় বাংলাদেশের দ্রুত প্রস্তুতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

ফিনিক্স পর্ব শেষে রোডশো দল সিলিকন ভ্যালিতে রয়েছে, যেখানে পরবর্তী ধাপে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ও প্রবাসী বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের উদ্যোগ বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতে আন্তর্জাতিক সংযোগ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলছে।



আইসিটি সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন