সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
১৭৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি

---বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড শাওমি বাংলাদেশে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। লাইকা-পাওয়ারড ট্রিপল-ক্যামেরা সিস্টেমসহ এই ডিভাইসটি একটি গ্র্যান্ড ইভেন্টের মাধ্যমে বাজারে আনা হয়, যেখানে প্রযুক্তি সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ৫এক্স টেলিফটো লেন্স এবং উন্নত এআই-সমর্থিত আল্ট্রা জুম ফিচার। ক্যামেরা অভিজ্ঞতা উন্নত করতে এতে যুক্ত করা হয়েছে ‘লাইভ মোমেন্ট’ ও ‘স্টেজ মোড’।

ডিভাইসটিতে ৬.৫৯ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩,৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দীর্ঘ ব্যবহারে চোখের আরাম নিশ্চিত করতে রয়েছে টিইউভি রেইনল্যান্ড-সার্টিফাইড আই কমফোর্ট প্রযুক্তি।

৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারিযুক্ত এই ফোন একবার চার্জে প্রায় দেড় দিনের ব্যাকআপ দিতে সক্ষম বলে জানিয়েছে কোম্পানি। এতে রয়েছে আইপি৬৮ রেটেড ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স।

পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০-আল্ট্রা প্রসেসর এবং শাওমি হাইপারওএস। এতে হাইপারএআই, গুগল জেমিনি ইন্টিগ্রেশন এবং ‘সার্কেল টু সার্চ’ ফিচারও যুক্ত রয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইস ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম প্রযুক্তি ও উন্নত ফটোগ্রাফি অভিজ্ঞতা আরও সহজলভ্য করবে।

১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এই স্মার্টফোনটি দেশের শাওমি অথরাইজড স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে। ভায়োলেট, ওপাল হোয়াইট ও ব্ল্যাক এই তিন রঙে আসা ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯৯ টাকা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাওমি বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মি. লুথার, মার্কেটিং ডিরেক্টর মোঃ আসাদুজ্জামান, ন্যাশনাল ট্রেনিং ম্যানেজার ফয়সাল আহমেদ এবং প্রযুক্তিপণ্যের রিটেইল ও অনলাইন শপ ডেজেল এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শামীম রেজা।



আইসিটি সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন