রবিবার ● ২১ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক ৫০ প্রো উম্মোচিত
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক ৫০ প্রো উম্মোচিত
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো। এতে রয়েছে আইপি৬৮/আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, সর্বোচ্চ ৬ মিটার পানির গভীরতায় টিকে থাকার সক্ষমতা, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৬০ ওয়াট সুপার চার্জিং, ৫০ মেগাপিক্সেল সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর, ১২০ হার্জ ডিসপ্লে এবং টেকনো এআই-চালিত স্মার্ট ফিচার।
দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ সার্টিফায়েড প্রোটেকশন, যা ধুলাবালি ও পানির ক্ষতি থেকে ফোনকে সুরক্ষিত রাখে। পাশাপাশি সর্বোচ্চ ৬ মিটার পানির নিচে নির্ভরযোগ্য পারফরম্যান্সের মাধ্যমে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির সুযোগও পাওয়া যাবে। ডিভাইসটিতে রয়েছে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স, ৩৬০-ডিগ্রি ড্রপ প্রোটেকশন এবং টি-গার্ড প্রোটেকশন সিস্টেম, যা এটিকে আরও টেকসই করে তুলেছে।
রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৬০ ওয়াট সুপার চার্জিং প্রযুক্তি। ফটোগ্রাফির জন্য ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশসস্ন্যাপ ক্যামেরা। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ডিভাইসটি চালিত হচ্ছে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর দ্বারা, যা গেমিং, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন ব্যবহারে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। এতে রয়েছে ২৪ জিবি ডাইনামিক র্যাম (৮ জিবি + ১৬ জিবি এক্সটেন্ডেড) এবং ১৮ জিবি ডাইনামিক র্যাম (৬ জিবি + ১২ জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্ট, উভয় ক্ষেত্রেই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ।
স্মার্টফোনটিতে আরও রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্জ ডিসপ্লে, ডিটিএস ডুয়াল স্পিকার ও অল-সিনারিও নয়েজ ক্যানসেলেশন। ডিভাইসটি চালিত হচ্ছে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক সিস্টেমে, যেখানে রয়েছে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশ মেমো, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই রাইটিং, এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং এআই স্মার্ট স্কেডিউলিং। এছাড়া রয়েছে ফ্রিলিংক ২.০ ও টাচ ট্রান্সফার উইথ আইফোন সুবিধা।
স্মার্টফোনটির মূল্য শুরু হয়েছে ২৬,৯৯৯ টাকা থেকে (ভ্যাট প্রযোজ্য)।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন