বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে পাঁচ নতুন লাইফস্টাইল ডিভাইস আনল শাওমি
দেশে পাঁচ নতুন লাইফস্টাইল ডিভাইস আনল শাওমি
দেশের বাজারে পাঁচটি নতুন লাইফস্টাইল ডিভাইস এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। নতুন পণ্যের তালিকায় রয়েছে তিনটি পাওয়ার ব্যাংক, একটি সাউন্ডবার এবং একটি ওয়্যারলেস হেডফোন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিভাইসগুলো এখন দেশজুড়ে তাদের অনুমোদিত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।
নতুন পাওয়ার ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার’, ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার’ এবং ‘শাওমি ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার’। এছাড়া অডিও ডিভাইস হিসেবে বাজারে এসেছে ‘শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল’ ও ‘রেডমি হেডফোনস নিও’।
শাওমি জানায়, ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০ হাজার মডেলটি সর্বোচ্চ ৬৭ ওয়াট আউটপুট দিতে সক্ষম। এতে রয়েছে বিল্ট-ইন টাইপ-সি কেবল, ডিজিটাল ডিসপ্লে ও একাধিক ডিভাইস একসঙ্গে চার্জ করার সুবিধা। এর দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৯৯ টাকা।
একই চার্জিং সক্ষমতা নিয়ে আসা ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার সংস্করণটি তুলনামূলকভাবে ছোট ও বহনযোগ্য। এই ডিভাইসের মূল্য ৪ হাজার ২৯৯ টাকা।
অন্যদিকে ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ মিলিঅ্যাম্পিয়ার মডেলে রয়েছে মাল্টি-প্রোটেকশন সিস্টেম, যা অতিরিক্ত গরম হওয়া, শর্ট সার্কিট ও ওভারচার্জিং থেকে সুরক্ষা দেয়। এর দাম ২ হাজার ৫৯৯ টাকা।
অডিও পণ্যের মধ্যে শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেলে ব্যবহার করা হয়েছে স্টেরিও অডিও প্রযুক্তি। এতে ব্লু-টুথ, অপটিক্যাল ও অক্স সংযোগ সুবিধা রয়েছে। সাউন্ডবারটির দাম ৮ হাজার ৯৯৯ টাকা।
নতুন লাইনআপের আরেকটি পণ্য রেডমি হেডফোনস নিও। এতে ৪২ ডেসিবেল পর্যন্ত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নয়েজ রিডাকশন প্রযুক্তি এবং ৪০ মিলিমিটার ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, একবার চার্জে হেডফোনটি সর্বোচ্চ ৭২ ঘণ্টা ব্যবহার করা যাবে। এর বাজারমূল্য ৯ হাজার ৯৯৯ টাকা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, নতুন এই ডিভাইসগুলো স্থানীয় প্রযুক্তিপ্রেমীদের দ্রুত চার্জিং ও উন্নত অডিও অভিজ্ঞতার চাহিদা পূরণ করবে। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক ও আধুনিক প্রযুক্তি নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
শাওমি জানিয়েছে, নতুন পাঁচটি ডিভাইস দেশের সব অনুমোদিত শাওমি স্টোরে পাওয়া যাচ্ছে।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন