বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে ৯৮ ইঞ্চির টিভি আনল স্যামসাং
দেশে ৯৮ ইঞ্চির টিভি আনল স্যামসাং
ফিফা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের বাজারে ৯৮ ইঞ্চির নতুন ক্রিস্টাল ইউএইচডি টিভি উন্মোচন করেছে স্যামসাং। ‘ইউ৯০০এইচ’ মডেলের এই টিভিটি বাংলাদেশে স্যামসাংয়ের সবচেয়ে বড় স্ক্রিনের টেলিভিশন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের ভাষ্য, বড় পর্দায় খেলা দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে টিভিটিতে ‘এআই ফুটবল মোড’, ‘কালার বুস্টার প্রো’ এবং ‘মোশন এক্সিলারেটর ১৪৪ হার্জ’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে দ্রুতগতির দৃশ্য আরও মসৃণ ও পরিষ্কারভাবে দেখা যাবে।
টিভিটিতে রয়েছে ‘এনকিউ৪ এআই জেন২ প্রসেসর’ ও ‘৪কে এআই আপস্কেলিং’ প্রযুক্তি। এর মাধ্যমে ছবির মান, কনট্রাস্ট ও সাউন্ড আরও উন্নত করা সম্ভব হবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
অডিও অভিজ্ঞতা উন্নত করতে এতে যুক্ত করা হয়েছে ‘এআই সাউন্ড কন্ট্রোলার’। এই ফিচার ব্যাকগ্রাউন্ডের শব্দ থেকে কণ্ঠস্বর আলাদা করে আরও স্পষ্টভাবে উপস্থাপন করতে পারে। ফলে খেলার ধারাভাষ্য ও অন্যান্য শব্দ সহজে শোনা যাবে।
নতুন মডেলে ‘স্যামসাং ভিশন এআই কম্প্যানিয়ন’ সুবিধাও রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই ফিচার ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে এবং কনটেন্ট–সম্পর্কিত তথ্য জানাতে সক্ষম।
টিভিটির উন্মোচন উপলক্ষে স্যামসাং বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিকস বিভাগের পরিচালক ও ব্যবসাপ্রধান শাহরিয়ার বিন লুৎফর বলেন, বড় পর্দায় খেলা দেখার অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করতে এই টিভি আনা হয়েছে।
স্যামসাং জানিয়েছে, টিভিটিতে সাত বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেটের সুবিধা থাকবে। ৯৮ ইঞ্চির এই ক্রিস্টাল ইউএইচডি টিভির দাম নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা। দেশের বিভিন্ন স্যামসাং পার্টনার আউটলেটে এটি পাওয়া যাচ্ছে।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন