সোমবার ● ২৯ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে তৈরি নকিয়া ১১০ পাওয়ার বাজারে, এক চার্জে চলবে ১৫ দিন
দেশে তৈরি নকিয়া ১১০ পাওয়ার বাজারে, এক চার্জে চলবে ১৫ দিন
দীর্ঘস্থায়ী ব্যাটারি, বড় ডিসপ্লে এবং নকিয়ার পরিচিত নকশার সমন্বয়ে বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ফিচার ফোন নকিয়া ১১০ পাওয়ার। দেশে উৎপাদিত এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৯৯ টাকা। নির্মাতাদের দাবি, একবার পূর্ণ চার্জে ফোনটি টানা ১৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত এক বিক্রয় প্রতিনিধি সম্মেলনে ফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করে বাংলাদেশে নকিয়া ফোনের একমাত্র উৎপাদনকারী ও পরিবেশক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল আমিন, সেলেক্সট্রার ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, হেড অব সেলস মামুন খান এবং চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ আলমগীর।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, নকিয়ার ঐতিহ্যবাহী ফিচার ফোনের অভিজ্ঞতাকে আধুনিক ব্যবহারকারীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে নতুন নকিয়া ১১০ পাওয়ার। ফোনটিতে রয়েছে ১ হাজার ৭৫০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি।
ফিচার ফোন হলেও এতে রয়েছে ২ ইঞ্চি ডিসপ্লে, ক্যামেরার সঙ্গে এলইডি ফ্ল্যাশ এবং নকিয়ার জনপ্রিয ‘স্নেক’ গেম। ফোনটি নীল, ধূসর ও বেগুনি এই তিনটি রঙে বাজারে পাওয়া যাবে।
গ্রাহকদের নকিয়ার আসল ফোন কেনার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফোনটির বৈধতা যাচাই করতে KYD লিখে একটি স্পেস দিয়ে ১৫ সংখ্যার আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি বার্তায় ডিভাইসটির তথ্য জানা যাবে।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন