সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২৯ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ই-বর্জ্য ব্যবস্থাপনায় বাস্তবায়নের ঘাটতি, বছরে হারাচ্ছে ২২১ মিলিয়ন ডলারের সম্পদ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ই-বর্জ্য ব্যবস্থাপনায় বাস্তবায়নের ঘাটতি, বছরে হারাচ্ছে ২২১ মিলিয়ন ডলারের সম্পদ
১৬০ বার পঠিত
সোমবার ● ২৯ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ই-বর্জ্য ব্যবস্থাপনায় বাস্তবায়নের ঘাটতি, বছরে হারাচ্ছে ২২১ মিলিয়ন ডলারের সম্পদ

---বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক বিধিমালা থাকলেও এর কার্যকর বাস্তবায়নে বড় ধরনের ঘাটতি রয়েছে। ফলে প্রতি বছর উৎপাদিত বিপুল পরিমাণ ই-বর্জ্যের বেশির ভাগই আনুষ্ঠানিক ব্যবস্থাপনার বাইরে থেকে যাচ্ছে এবং শত শত মিলিয়ন ডলারের পুনরুদ্ধারযোগ্য সম্পদ হারিয়ে যাচ্ছে।

সোমবার রাজধানীতে অ্যাসোসিয়েশন ফর প্রগ্রেসিভ কমিউনিকেশনসের (এপিসি) সহায়তায় বেসরকারি সংস্থা ভয়েস আয়োজিত ‘বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক এক অ্যাডভোকেসি সভায় এ তথ্য তুলে ধরা হয়।

সভায় উপস্থাপিত ভয়েসের এক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, দেশে বছরে প্রায় ৩০ লাখ মেট্রিক টন ই-বর্জ্য উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম আনুষ্ঠানিকভাবে পুনর্ব্যবহার করা হয়। এর ফলে প্রতিবছর প্রায় ২০০ থেকে ২২১ মিলিয়ন মার্কিন ডলারের পুনরুদ্ধারযোগ্য সম্পদ হারিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জরিপে অংশ নেওয়া সব প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরে নিবন্ধিত হলেও বাস্তবে ই-বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের কার্যক্রম খুবই সীমিত। মাত্র ২২ শতাংশ প্রতিষ্ঠানের টেক-ব্যাক ব্যবস্থা রয়েছে এবং একই সংখ্যক প্রতিষ্ঠান বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার মানদণ্ড অনুসরণ করে। গত অর্থবছরে কোনো প্রতিষ্ঠানই মেয়াদোত্তীর্ণ ইলেকট্রনিক পণ্য সংগ্রহ বা সংরক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি।

ভয়েসের পক্ষে মূল্যায়নের ফলাফল উপস্থাপন করেন বন্ধন দাস। তিনি বলেন, বাংলাদেশ ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় আইনগত কাঠামো তৈরি করলেও এর বাস্তবায়ন এখনো কার্যকর হয়নি। আইনের যথাযথ প্রয়োগ, উৎপাদকদের জবাবদিহি এবং কার্যকর সংগ্রহ ও পর্যবেক্ষণ ব্যবস্থা ছাড়া প্রত্যাশিত পরিবেশগত সুফল অর্জন সম্ভব নয়।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ২০২১ সালে ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এখন সবচেয়ে জরুরি বিষয় হলো এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য আমিনুর রসুল বলেন, ই-বর্জ্য শুধু বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা নয়, এটি সম্পদ ব্যবস্থাপনারও একটি বড় চ্যালেঞ্জ। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এটি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক মূল্যও সৃষ্টি করতে পারে।

বাংলাদেশ উইসো সোসাইটির প্রতিষ্ঠাতা আক্তার-উল-আলম বলেন, বাংলাদেশে ব্যবহৃত অনেক ইলেকট্রনিক পণ্যের মূল্যবান উপাদান বিদেশেই পুনরুদ্ধার ও পরিশোধিত হয়। ফলে অর্থনৈতিক সুবিধা বিদেশে থেকে যায়, আর পরিবেশগত ক্ষতির বোঝা বহন করতে হয় বাংলাদেশকে।

সভায় অংশগ্রহণকারীরা ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার কার্যকর বাস্তবায়ন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, উৎপাদকদের সম্প্রসারিত দায়বদ্ধতা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব সার্কুলার অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন