মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যের কমিটি পুনর্গঠন
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যের কমিটি পুনর্গঠন
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ২৯ জুন রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংগঠনটির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় সদস্যদের সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের গঠনতন্ত্র অনুমোদন করা হয়। সংগঠনের নেতারা জানান, এর মাধ্যমে ফোরামের কার্যক্রম আরও শৃঙ্খলাবদ্ধ, গতিশীল ও প্রাতিষ্ঠানিক ভিত্তি পাবে।
গঠনতন্ত্র অনুমোদনের পর বর্তমান কমিটি পুনর্গঠন করা হয়। এতে প্রফেসর ড. শাহ জে. মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি, রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক, রিয়াদ হাসনাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
ফোরামের নেতারা জানান, নতুন কমিটিতে অভিজ্ঞ সদস্যদের পাশাপাশি নতুন ও সক্রিয় সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে সংগঠনের কার্যক্রমে আরও গতি আসে। ১০১ সদস্যের এই কমিটির মাধ্যমে আইসিটি খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সাধারণ সদস্যপদ উন্মুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর ফলে দেশের আইসিটি খাতের পেশাজীবী, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সদস্য হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
বক্তারা বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ, নীতিনির্ধারণী আলোচনায় সক্রিয় অংশগ্রহণ এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম কাজ করে যাবে।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন