বুধবার ● ১ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর
বাজারে এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর
সম্প্রতি এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মডেলের ২১.৪৫ ইঞ্চির ফুল এইচডি নতুন মনিটর বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। মনিটরটিতে রয়েছে ১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের আইপিএস ডিসপ্লে এবং ১০০ হার্টজ রিফ্রেশ রেট। আইপিএস প্যানেলের কারণে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেলও পাওয়া যায়।
দীর্ঘ সময় ব্যবহারের সুবিধার্থে মনিটরটিতে লো ব্লু-লাইট মোড যুক্ত করা হয়েছে, যা চোখের চাপ কমাতে সহায়তা করে। পাশাপাশি এইচপি ডিসপ্লে সেন্টার সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ডিসপ্লের বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।
মনিটরটিতে থ্রি-সাইডেড মাইক্রো-এজ বেজেল ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা ডুয়াল মনিটর সেটআপেও সুবিধাজনক। এ ছাড়া এনার্জি স্টার ও ইপিইএটি সিলভার সনদ থাকায় এটি বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব মানদন্ডও পূরণ করে।
স্মার্ট টেকনোলজিস জানিয়েছে, ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটরটির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার টাকা।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন