সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিসেম্বরে ঢাকায় বসছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিসেম্বরে ঢাকায় বসছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’
১৩৩ বার পঠিত
বুধবার ● ১ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিসেম্বরে ঢাকায় বসছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’

---দেশি-বিদেশি ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাজধানী ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ডিসকাউন্ট উৎসব ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, আকর্ষণীয় মূল্যছাড়ে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়ের জন্য এটি হবে এ অঞ্চলের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি।

বুধবার (১ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ইভেন্টকমের উদ্যোগে আয়োজিত এ উৎসবে সহযোগী হিসেবে রয়েছে ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড এবং জনসংযোগ সহযোগী হিসেবে রয়েছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এবং চিফ ফ্যাসিলিটেটর (উইমেন এমপাওয়ারমেন্ট) জিন্নাত আরা বারী।

আয়োজকরা জানান, আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি প্রায় ২৫০টি জনপ্রিয় ব্র্যান্ড, উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নেবে। দর্শনার্থীরা বিভিন্ন পণ্য ও সেবায় সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়া নির্বাচিত পণ্য ও সেবায় থাকবে বিশেষ অফার, ফ্ল্যাশ সেল এবং সীমিত সময়ের মূল্যছাড়।

আয়োজকরা আরও জানান, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের খ্যাতনামা ব্র্যান্ড ও প্রতিষ্ঠান এ আয়োজনে অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর মূল লক্ষ্য হলো দেশি-বিদেশি ব্র্যান্ডকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে ক্রেতারা একই ছাদের নিচে জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য আকর্ষণীয় মূল্যে ক্রয় করতে পারেন। একইসঙ্গে স্থানীয় উদীয়মান ব্র্যান্ডগুলোর জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করবে।

প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, “ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬ দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ড এবং ভোক্তাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন দেশের খুচরা বাজার, ব্র্যান্ড ইকোসিস্টেম এবং ভোক্তা সম্পৃক্ততাকে আরও গতিশীল করবে।”

হেড অব অপারেশনস শফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের বৃহৎ পরিসরের ডিসকাউন্ট ফেস্ট আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে ক্রেতারা জনপ্রিয় ব্র্যান্ডের মানসম্মত পণ্য আকর্ষণীয় মূল্যে ক্রয়ের সুযোগ পাবেন। একইসঙ্গে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নতুন বাজার, নতুন গ্রাহক এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে।”

নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ প্রসঙ্গে জিন্নাত আরা বারী বলেন, “দেশের হাজারো নারী উদ্যোক্তা মানসম্মত পণ্য উৎপাদন করলেও বৃহৎ বাজারে প্রবেশের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ তাদের জন্য ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধি, নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার খুঁজে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

আয়োজকরা জানান, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে স্টল বুকিং করলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ‘আর্লি বার্ড’ সুবিধার আওতায় ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড় পাবে।

এছাড়া, ঢাকায় সফল আয়োজনের পর দেশের অন্যান্য বিভাগীয় শহরেও প্রতিবছর এই ডিসকাউন্ট ফেস্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে আগামী বছর ১১-১৩ মার্চ চট্টগ্রামে, ১৩-১৫ মে রাজশাহীতে, ১০-১৩ জুন সিলেটে এবং ৯-১১ সেপ্টেম্বর খুলনায় এ আয়োজন অনুষ্ঠিত হবে। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরেও এ আয়োজন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।



আইসিটি সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন