বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বড় ব্যাটারি ও অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০
বড় ব্যাটারি ও অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০
স্মার্টফোন ব্যবহারকারীদের চার্জিং-সংক্রান্ত দুশ্চিন্তা কমাতে নতুন ওয়াই সিরিজের স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে ভিভো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আসন্ন ভিভো ওয়াই৫০০ মডেলে থাকছে সেগমেন্টের অন্যতম বড় ৮১০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিভো জানায়, দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহারের কথা বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে নতুন এই স্মার্টফোন। ভিডিও স্ট্রিমিং, গেমিং, ইন্টারনেট ব্রাউজিং ও দৈনন্দিন ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করাই এর লক্ষ্য।
ভিভো ওয়াই৫০০-তে থাকছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে, যা উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া কাজ ও বিনোদনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ফোনটি আরও নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী ব্যবহার অভিজ্ঞতা নিশ্চিত করবে।
ভিভো জানিয়েছে, ওয়াই সিরিজের এই নতুন স্মার্টফোনের অন্যান্য ফিচার ও মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন