বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে আসছে অনারের ফোল্ডেবল স্মার্টফোন ম্যাজিক ভি৬
দেশের বাজারে আসছে অনারের ফোল্ডেবল স্মার্টফোন ম্যাজিক ভি৬
দেশের বাজারে ফোল্ডেবল স্মার্টফোন অনার ম্যাজিক ভি৬ আনতে যাচ্ছে বৈশ্বিক এআই ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অনার। আগামী ৭ জুলাই বাংলাদেশের বাজারে ডিভাইসটি উন্মোচিত হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অনার ম্যাজিক ভি৬ বিশ্বের অন্যতম পাতলা ফোল্ডেবল স্মার্টফোন। আনফোল্ড অবস্থায় এর পুরুত্ব মাত্র ৪ মিলিমিটার এবং ফোল্ড অবস্থায় ৮.৭৫ মিলিমিটার। প্রায় ২১৯ গ্রাম ওজনের এই স্মার্টফোনে রয়েছে উন্নত হিঞ্জ প্রযুক্তি, যা আগের তুলনায় তিন গুণ বেশি টেকসই।
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৬,৬৬০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি, যা ফোল্ডেবল স্মার্টফোনের মধ্যে অন্যতম বড় ব্যাটারি হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া এতে রয়েছে এআইভিত্তিক প্রোডাক্টিভিটি ফিচার, স্প্লিট-স্ক্রিন মাল্টিটাস্কিং, ডকুমেন্ট ম্যানেজমেন্ট এবং মিটিং সহায়তার সুবিধা।
স্মার্টফোনটিতে আরও রয়েছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট এবং উন্নত এআই ক্যামেরা সিস্টেম। পাশাপাশি, অ্যাপল ইকোসিস্টেমের সঙ্গে সমন্বিত ব্যবহারের সুবিধাও থাকছে।
অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, শক্তিশালী এআই সক্ষমতা, স্মার্ট প্রোডাক্টিভিটি ফিচার এবং আল্ট্রা-স্লিম ডিজাইনের সমন্বয়ে ম্যাজিক ভি৬ ব্যবহারকারীদের জন্য নতুন ধরনের স্মার্টফোন অভিজ্ঞতা নিয়ে আসবে।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন