রবিবার ● ৫ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্মার্টফোনের দাম কমালো টেকনো
স্মার্টফোনের দাম কমালো টেকনো
বৈশ্বিক বাজারে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্মার্টফোন উৎপাদন ব্যয় বেড়েছে। এর পাশাপাশি বাংলাদেশে কর কাঠামোর পরিবর্তনের প্রভাবেও স্মার্টফোনের দাম বাড়তে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে এআই-চালিত গ্লোবাল স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১ জুলাই থেকে তাদের ক্যামন সিরিজের নির্বাচিত স্মার্টফোনের দাম কমানো হয়েছে। এর মধ্যে ক্যামন ৫০ (৮ জিবি+২৫৬ জিবি) মডেলের দাম ৩৮ হাজার ৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ক্যামন ৫০ (৮ জিবি+১২৮ জিবি) মডেলের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩১ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে (ভ্যাট প্রযোজ্য)। এই মূল্যছাড় সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে।
টেকনোর মতে, বিশ^ব্যাপী চিপ, প্রসেসর, মাদারবোর্ড এবং ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম বৃদ্ধি পেলেও উন্নত প্রযুক্তিকে আরও সহজলভ্য করতে প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে। এর ফলে গ্রাহকরা তুলনামূলক কম মূল্যে ফ্ল্যাগশিপ মানের ক্যামেরা ও উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন